Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘অন্য দেশের জার্সি পরলেও…’, শোয়েব খানদের নাম শুনলেই আনন্দে নাচে মোদির মন

    1 day ago

    দেশের মাটিতে বসেছে টি-২০ বিশ্বকাপের আসর। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও অপরাজেয়। তবে মেন ইন ব্লু নয়, বরং ভারতের 'শত্রু'দের প্রশংসাতেই পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী।

    দেশের মাটিতে বসেছে টি-২০ বিশ্বকাপের আসর। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও অপরাজেয়। চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে ভারত। রবিবার সুপার এইট অভিযান শুরু করছেন সূর্যকুমার যাদবরা। সেই ম্যাচের আগে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং। তবে মেন ইন ব্লু নয়, বরং ভারতের ‘শত্রু’দের প্রশংসাতেই পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী।

    রবিবার মন কি বাত অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন মোদি। কিন্তু একটিবারও ভারতীয় দলের নাম উচ্চারণ করেননি। তাঁর কথায়, “আমি সবসময় বলি যারা খেলাধুলো করে তারা উন্নতি করে। খেলাধুলো আমাদের ঐক্যবদ্ধ করে। এখন নিশ্চই সকলে বিশ্বকাপ দেখছে। অনেক সময়ই আমরা হয়তো নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে দেখতে চাই। তাদের জার্সি হয়তো অন্য দেশের। কিন্তু তাদের নাম শুনলেই, হৃদয়ে আনন্দ জেগে ওঠে।”

    কিন্তু কাদের কথা বলেছেন মোদি? নিজেই বলেন, “আসলে এই ক্রিকেটারদের নাম শুনলেই আমরা বুঝি তারা আমাদেরই দেশের। ভারতীয় বংশোদ্ভূত বহু ক্রিকেটার আছেন যাঁরা নিজের দেশকে গর্বিত করছেন। ভারতীয় খুদেদের অনুপ্রাণিত করছেন। আসলে ভারতীয়রা যেখানেই যান না কেন, মাতৃভূমির সঙ্গে তাঁদের টান থাকেই। একইসঙ্গে নিজেদের কর্মভূমির প্রতিও কর্তব্য পালন করেন।”

    উল্লেখ্য, এবারের বিশ্বকাপে খেলছে ২০টি দেশ। যার মধ্যে ৯ দেশে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। সেই সংখ্যাটা নেহাত কম নয়। এই তালিকায় সবার উপরে আছে কানাডা। সেদেশের জার্সিতে নেমেছেন ১১ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। আমেরিকায় ৯, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীতে আছেন ৭ জন করে। এছাড়া নিউজিল্যান্ডের ঈশ সোধি, রাচীন রবীন্দ্র বা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজরা পরিচিত মুখ। তাঁদের অনেকেরই নাম মন কি বাত অনুষ্ঠানে বলেছেন মোদি।

    এই ক্রিকেটারদের কারও পরিবার অনেক আগেই ভিনদেশি। কারও জন্ম ভারতে, পরে চলে যান অন্য দেশে। একসময় এঁদের অনেকে ভেবেছিলেন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবেন। সেটা সম্ভব না হলেও অন্য দেশেও যে ক্রিকেট খেলতে পারছেন, সেটাকেই প্রাপ্তি বলে ধরছেন অনেকে। এবার তাঁদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রীও।

    Click here to Read More
    Previous Article
    টসে জিতে চমকপ্রদ সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার! শূন্যের হ্যাটট্রিকের পরও ভারতের দলে আছেন অভিষেক?
    Next Article
    চেনা পিচই ব্যুমেরাং! ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ডের কাছে হেরে সেমির স্বপ্নে বড় ধাক্কা শ্রীলঙ্কার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment