Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    চেনা পিচই ব্যুমেরাং! ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ডের কাছে হেরে সেমির স্বপ্নে বড় ধাক্কা শ্রীলঙ্কার

    1 day ago

    গ্রুপ পর্বে একেবারেই ছন্দে ছিল না ইংল্যান্ড। ফলে ঘরের মাঠে এগিয়ে থেকেই নেমেছিল লঙ্কা বাহিনী। কিন্তু প্রয়োজনের সময় সেই ফর্মের দেখা মিলল না।

    ইংল্যান্ড: ১৪৬/৯ (সল্ট ৬২, জ্যাকস ২১, ওয়েল্লালাগে ২৬/৩)
    শ্রীলঙ্কা: ৯৫/১০ (শনাকা ৩০, জ্যাকস ২২/৩)
    ইংল্যান্ড ৫১ রানে জয়ী

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। সুপার এইটের প্রথম ম্যাচেও ছবিটা বদলাল না পাথুম নিশঙ্কাদের জন্য। ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে সেমিফাইনালের স্বপ্নে বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলোতে দাসুন শনাকারা যে দাপট দেখিয়েছিল, পাল্লেকেলেতে তার কোনও নমুনা দেখা গেল না। বরং তাদেরই চেনা পিচে ব্যাটে-বলে নাস্তানাবুদ করে ইংল্যান্ড সেমির দৌড়ে এক পা এগিয়ে রইল। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা উইল জ্যাকস।

    শুধু পিচ নয়, পরিবেশও চেনা। গ্রুপ পর্বে একেবারেই ছন্দে ছিল না ইংল্যান্ড। ফলে ঘরের মাঠে এগিয়ে থেকেই নেমেছিল লঙ্কা বাহিনী। দুরন্ত ফর্মে আছেন নিশঙ্কা, থিকসানারা। কিন্তু প্রয়োজনের সময় সেই ফর্মের দেখা মিলল না। টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। স্পিন-সহায়ক পিচে ইংরেজ ব্যাটাররা একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না। জস বাটলার, হ্যারি ব্রুক, স্যাম কারান কেউই রান পাননি। কিন্তু একদিকে রানের গতি বজায় রেখেছিলেন ফিল সল্ট। ৪০ বলে তাঁর ৬২ রানের ইনিংসটাই ম্যাচের পার্থক্য গড়ে দিল। মারলেন ৬টা চার ও দুটো ছয়। উইল জ্যাকসও ২১ রান করে যান। ডুনিথ ওয়েল্লাগে (২৬/৩), মহেশ থিকসানার (২১/২) দুরন্ত বোলিং সত্ত্বেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের রান পৌঁছয় ১৪৬ রানে।

    টি-টোয়েন্টিতে এই রান তাড়া করা একেবারেই ‘জল-ভাত’। কিন্তু শ্রীলঙ্কার পিচে নয়। আর সেটাই হল। ব্যাটাররাও মাটি কামড়ে ধৈর্য্য দেখাতে পারলে ছবিটা হয়তো অন্যরকম হত। কিন্তু জোফ্রা আর্চারের (২০/২) গতি ও উইল জ্যাকসের (২২/৩) স্পিনে বেহাল দশা শ্রীলঙ্কার ব্যাটিংয়ের। টপ অর্ডারের কারও রান ১০-র পেরোয়নি। যোগ্য সঙ্গ দিয়ে যান লিয়াম ডসন (২৭/২) ও আদিল রশিদ (১৩/২)। বল থমকে আসছে, স্পিনের বিষাক্ত ছোবলের দিশা খুঁজে পেলেন না কামিন্দু মেন্ডিসরা। আগের ম্যাচগুলোতেও শ্রীলঙ্কার মিডল অর্ডার চাপ সামলাতে পারেনি। এদিন টপ অর্ডারের ব্যর্থতার পরই তাঁদের কামব্যাকের আশা শেষ হয়ে যায়। একমাত্র অধিনায়ক শনাকা ২৪ বলে ৩০ রান করে লড়াই করেছিলেন। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় মাত্র ৯৫ রানে। লঙ্কা বাহিনীর পরের ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। ফলে চাপ বাড়ল নিশঙ্কাদের জন্য। অন্যদিকে সঠিক সময়ে ছন্দে ফিরে সেমির দৌড়ে এক পা ইংল্যান্ডের। 

    Click here to Read More
    Previous Article
    ‘অন্য দেশের জার্সি পরলেও…’, শোয়েব খানদের নাম শুনলেই আনন্দে নাচে মোদির মন
    Next Article
    ভারতের কাছে ফের বিধ্বস্ত বাংলাদেশ, গুটিয়ে গেল একশোরও কমে, চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment