Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Nadia News: মায়ের চক্ষুদান করে গ্রেফতার, অবশেষে মিলল জামিন, ধৃত ৫ জনেরই জামিন মঞ্জুর হয়েছে

    2 days ago

    পার্থপ্রতিম ঘোষ, নদিয়া : মায়ের চক্ষুদান করে গ্রেফতার, আদালতে মিলল জামিন। বৃদ্ধার ছেলে আমির চাঁদ শেখ-সহ ধৃত ৫ জনের জামিন। ২ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত। জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। গত ৮ ফেব্রুয়ারি কৃষ্ণনগরের বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যু হয়। মৃত্যুর পরে বৃদ্ধার কর্নিয়া যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। চক্ষুদানের কোনও নথি দেখাতে পারেনি মৃতের পরিবার, অভিযোগ গ্রামবাসীদের। বৃদ্ধার চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। গ্রেফতার করা হয় মৃতার ছেলে আমির চাঁদ শেখ-সহ পরিবারের ৫ সদস্যকে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে। 

    বিতর্কের মধ্যেই সামনে আসে মুর্শিদাবাদ হাসপাতালের আইব্যাঙ্কের ইস্যু করা সার্টিফিকেট। গ্রেফতারির ৪ দিনের মাথায় জামিন বৃদ্ধার ছেলে-সহ ৫ জনের। বৃদ্ধার ছেলের গ্রেফতারির পর বাড়ি ভাঙচুর চালানো হয়। ৯ জনের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলেও গ্রেফতারি শূন্য। হামলাকারীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ বৃদ্ধার পরিবারের। 

    ভয়াবহ! অমানবিক! চরম উদ্বেগজনক! প্রয়াত মায়ের চক্ষুদান করে ৩ দিন জেলে কাটিয়ে অবশেষে মিলল জামিন। কর্নিয়া বিক্রির মিথ্যে অভিযোগে গ্রেফতার হওয়া সমাজকর্মী আমির চাঁদ শেখকে জামিন দিল কৃষ্ণনগর জেলা আদালত। কৃষ্ণনগরের ওই বাসিন্দার পরিবারের বাকি ৪জনেরও জামিন মঞ্জুর করল কোর্ট। 

    বিতর্কের সূত্রপাত, ৮ জানুয়ারি। ওইদিন মৃত্য়ু হয় কৃষ্ণনগরের সেনপুরের বাসিন্দা রাবেয়া বিবির। গ্রামবাসীদের দাবি, মৃত্যুর পরে বৃদ্ধার কর্নিয়া তুলে নিয়ে চলে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেইসময় চক্ষুদানের কোনও নথি দেখাতে পারেনি মৃতের পরিবার। এরপরেই কৃষ্ণনগরের বাসিন্দা ও সমাজকর্মী আমির চাঁদ শেখ-সহ পরিবারের ৫ জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানা। যদিও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইব্যাঙ্কের ইস্যু করা সার্টিফিকেট সামনে আসতেই দেখা যায়, সেখানে উল্লেখ করা রয়েছে, কৃষ্ণনগরের বাসিন্দা প্রয়াত রাবেয়া বিবির কর্নিয়া দৃষ্টিহীনদের জন্য দান করা হয়েছিল। 

    অভিযোগ, আমির চাঁদ শেখের মায়ের কর্নিয়া বিক্রি সংক্রান্ত অভিযোগ নিয়ে তোলপাড়ের আবহে ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতে। পুলিশের সামনেই আমির চাঁদের পরিবারের কয়েকজনকে মারধর করার পাশাপাশি দুই মহিলার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এই নিয়ে গত ৯ ফেব্রুয়ারি, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ৯জনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। অথচ তারপর ৩দিন কেটে গেলেও, ৯ অভিযুক্তের মধ্যে একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রশ্ন হল, যে পুলিশ সাত তাড়াতাড়ি আমির চাঁদ-সহ পরিবারের ৫ জনকে গ্রেফতার করল, তাঁরা ৩ দিনেও তাণ্ডবে অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারল না? এদিকে বৃহস্পতিবার আমির চাঁদ শেখকে আদালত জামিন দিতেই, তাঁকে দলীয় কর্মী হিসাবে দাবি করে, কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে উচ্ছ্বাস-মিছিল করে প্রদেশ কংগ্রেস। 

    Click here to Read More
    Previous Article
    West Bengal SIR: জন্মের আগেই মিলেছে জন্মের শংসাপত্র? SIR-প্রক্রিয়ার একেবারে শেষলগ্নে এসে এমনই আজব কাণ্ড চোখে পড়ল নির্বাচন কমিশনের
    Next Article
    Kolkata News: গোলপার্কের কাছে ভর সন্ধ্যায় চলেছিল বোমা-গুলি, এখনও অধরা মূল অভিযুক্ত, গ্রেফতার হওয়া ১৭ জনের জামিন !

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment