Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata News: গোলপার্কের কাছে ভর সন্ধ্যায় চলেছিল বোমা-গুলি, এখনও অধরা মূল অভিযুক্ত, গ্রেফতার হওয়া ১৭ জনের জামিন !

    2 days ago

    আবির দত্ত, কলকাতা : কাকুলিয়া রোডে বোমা-গুলি, ধৃত ১৭ জনের জামিন। এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু-সহ ২। মূল অভিযুক্তর গ্রেফতারির আগেই ১৭ জনের জামিন। মোট ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ, জামিন হয়ে গেল ১৭ জনের। গত ১ ফেব্রুয়ারি গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোডে বোমা-গুলি চলেছিল ভর সন্ধ্যায়। কাঁকুলিয়া রোডে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। 

    গত পয়লা ফেব্রুয়ারি ভর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে কাকুলিয়া রোডে আচমকাই শুরু হয় বোমাবাজি। গুলি চলারও অভিযোগ ওঠে। নিমেষে পরিস্থিতি বেসামাল হয়ে যায়। দুষ্কৃতী দৌরাত্ম্যে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে যান স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। পুলিশের গাড়িতেও অবাধে চলে ভাঙচুর। উত্তেজনা চরমে ওঠে খুব অল্প সময়ের মধ্যেই। এই পুরো ঝামেলায় নাম জড়ায় সোনা পাপ্পু- র। সেই অভিযুক্ত এখনও অধরা রয়েছে। যদিও ঘটনার পর পুলিশ জানিয়েছিল, যারা অভিযুক্ত তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অথচ বাস্তবে দেখা গেল, ২ মূল অভিযুক্ত এখনও অধরা, যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যেও ১৭ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। 

    কাকুলিয়া রোডের এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১৭ জনের আজ শর্তসাপেক্ষে জামিন হয়েছে আলিপুর আদালতে। অথচ সোনা পাপ্পু, বাপি হালদার - এই ২ মূল অভিযুক্তের নামে আলাদা আলাদা মামলা ছিল। সোনা পাপ্পুর নামে ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। বাপি হালদারের নামে মামলা রয়েছে অন্য ধারায়। অথচ এই ২ মূল অভিযুক্ত এখনও অধরা। কাকুলিয়া রোডে সেদিন সন্ধ্যায় গুলি চলেছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। রাস্তা থেকে গুলির খোল উদ্ধার করে পুলিশ। যদিও সূত্রের খবর, আদালতে পুলিশ বাঁশ, লোহার রড এইসব জিনিস সেদিন ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে। যে গুলির খোল উদ্ধার হয়েছে, সেই আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। 

    ঘটনার দিন স্থানীয়রা দাবি করেছিলেন, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর নেতৃত্বেই এই কাণ্ড ঘটেছিল। পুলিশ কমিশনার এই ঘটনার পর জানিয়েছিলেন, যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা হবে। অভিযুক্তদের আইনজীবীরা আগে এবং আজও জামিনের আবেদন করে বলা হয়েছিল, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত তথ্যপ্রমাণ পায়নি। এমনকি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এমন কিছুও পুলিশ তাদের সিজার লিস্টে দেখাতে পারেনি। আর এইসবের মধ্যে মূল অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদারের এখনও নাগাল পায়নি পুলিশ। ভর সন্ধেবেলা শহরের বুকে যাদের ষড়যন্ত্রে তাণ্ডব চলেছে বলে অভিযোগ, তারাই এখনও অধরা। 

    Click here to Read More
    Previous Article
    Nadia News: মায়ের চক্ষুদান করে গ্রেফতার, অবশেষে মিলল জামিন, ধৃত ৫ জনেরই জামিন মঞ্জুর হয়েছে
    Next Article
    Bangladesh Election: বাংলাদেশে চলছে ভোট গণনা, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কারা? কেমন এগোচ্ছে BNP জোট

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment