Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ খোঁচা, সূর্যদের ব্যর্থতার পরই বন্ধ ‘ঔদ্ধত্যের’ বিজ্ঞাপন

    11 hours ago

    ভারতের ক্রিকেটভক্তদের একাংশও অসন্তুষ্ট এই ধরনের 'রুচিহীন' বিজ্ঞাপনে। অনেকের বক্তব্য, ভারতের 'ঔদ্ধত্যে'র উচিত শিক্ষা হয়েছে।

    গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ফলে এবার সুপার এইটে দুই দলের লড়াই নিয়ে উত্তেজনা চরমে ছিল। এই ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেল থেকে যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, তাতে ছিল ‘কাপ’-এর খোঁচা। কিন্তু সুপার এইটে ভারত ৭৬ রানে হারতেই সেই বিজ্ঞাপন রাতারাতি বন্ধ! এবার পালটা ‘কাপ’ নিয়ে কটাক্ষ করছেন প্রোটিয়াভক্তরা।

    ক্রিকেট বিশ্বে প্রোটিয়াদের ‘চোকার্স’ তকমা নতুন কিছু নয়। এই ম্যাচের আগে যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, তাতে সেই ‘খোঁচা’ও ছিল। বিজ্ঞাপনে দেখা যায়, একটি কাপকেকের জন্য ছুটছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার ভক্ত। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সমর্থকই কেকটি পান। তাতে ভারতের সমর্থক বলেন, “এই কাপটি আপনি রাখুন। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের কাছে আছে। এবার সুপার এইটের ম্যাচেও হারাব। আর এবারও আপনারা কাপকেক নিয়েই সন্তুষ্ট থাকবেন।”

    কিন্তু বাস্তবের ছবিটা অন্য। সূর্যকুমার যাদবরা একেবারেই আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তারপরই ওই বিজ্ঞাপন বন্ধ করে দেয় সম্প্রচারকারী সংস্থা। এবার পালটা দিচ্ছেন প্রোটিয়াভক্তরা। দিব্যি তারিয়ে তারিয়ে কেক খাওয়ার ভিডিও পোস্ট করছেন অনেকে।

    অন্যদিকে ভারতের ক্রিকেটভক্তদের একাংশও অসন্তুষ্ট এই ধরনের ‘রুচিহীন’ বিজ্ঞাপনে। অনেকের বক্তব্য, ভারতের ‘ঔদ্ধত্যে’র উচিত শিক্ষা হয়েছে। এ তো শুধু হার নয়, তারকাখচিত টিমের জন্য রীতিমতো লজ্জাজনক। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব দিকে টেক্কা দিয়ে গেল প্রোটিয়ারা। আর কোথাও গিয়ে শিক্ষা দিয়ে গেল, কীভাবে চাপ সামলাতে হয়। নেট রানরেটেও ভারত এতটাই পিছিয়ে পড়েছে যে সেমিফাইনাল নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Thanja Vuur 🔥 (@cape_town_cricket_queen)

    Click here to Read More
    Previous Article
    বিলিতি লিগে ‘পাকিস্তান বয়কট’ কি সম্ভব? ভারতীয় মালিকানাধীন দলগুলিকে কড়া চিঠি ইসিবি’র
    Next Article
    Rape Or Blackmail? Claim vs Claim In Bengaluru Valentine's Day Party Mystery

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment