Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিলিতি লিগে ‘পাকিস্তান বয়কট’ কি সম্ভব? ভারতীয় মালিকানাধীন দলগুলিকে কড়া চিঠি ইসিবি’র

    11 hours ago

    ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ দ্য হান্ড্রেডে বয়কট করা হতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। পাক ক্রিকেটারদের কিনবে না ভারতীয় মালিকানাধীন দলগুলি। এমন খবর শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এমন খবর প্রকাশের পর এবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করেছে।

    ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ দ্য হান্ড্রেডে বয়কট করা হতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। পাক ক্রিকেটারদের কিনবে না ভারতীয় মালিকানাধীন দলগুলি। এমন খবর শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এমন খবর প্রকাশের পর এবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করেছে। শোনা যাচ্ছে, পাকিস্তানি খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞার বিষয়ে ভারতীয় মালিকানাধীন দলগুলিকে সতর্ক করেছে ইসিবি। 

    আগামী ২১ জুলাই থেকে শুরু হবে হান্ড্রেড লিগ। ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে রয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে। অর্থাৎ আট দলের মধ্যে চারটিতেই রয়েছে ভারতীয় মালিকানা।

    জানা গিয়েছে, গভর্নিং বডি হান্ড্রেডের ৮ ফ্র্যাঞ্চাইজি দলের সকলকেই কড়া চিঠি দিয়েছে ইসিবি। দল গঠনের সময় যাতে কোনও রকম বৈষম্য বরদাস্ত করা হবে না, সে কথা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, কোন ফ্র্যাঞ্চাইজি কাকে সই করাবে, তা নির্ধারণ করতে পারে না। এমনকী পক্ষপাতের প্রমাণ থাকলে বা দল নির্বাচনের সময় সীমা অতিক্রম করলে ইসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসিবি। বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে ইসিবি তদন্তের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট রেগুলেটরকে কাছে তদন্তের জন্য পাঠাবে বলে কড়া বার্তা দিয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞার খাঁড়াও নেমে আসতে পারে বলে অনুমান।

    ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারদের বয়কট করা হলে তা লজ্জাজনক হবে। প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও একই সুরে কথা বলেছেন। তাঁর মতে, রাজনৈতিক উত্তেজনা থেকে ক্রিকেটকে সব সময় আলাদা রাখা উচিত। ইসিবি’কে এ ব্যাপারে নিশ্চিত করার আহ্বান করেছে।

    উল্লেখ্য, একাধিক পাক ক্রিকেটার খেলেছেন হান্ড্রেডে। সেই তালিকায় রয়েছেন ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাহিন আফ্রিদি, শাদাব খান, হ্যারিস রউফরা। তবে পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের কেউই হান্ড্রেডে খেলেননি। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার SA20 লিগে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দেখা যায়নি। সংযুক্ত আরব আমিরশাহীর লিগেও আইপিএলের দলগুলি পাক ক্রিকেটারকে সই করায়নি। সেই বয়কটের ধারা বিলেতভূমেও অব্যাহত থাকবে? ইসিবি’র হস্তক্ষেপের পর এই সমস্যা সমাধান হতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।

    Click here to Read More
    Previous Article
    মাদক সম্রাটের মৃত্যুতে বন্ধ লিগ, ট্রাম্পের ‘মাথা’ নিয়ে চলছে ফুটবল! উত্তাল মেক্সিকো থেকে সরছে বিশ্বকাপ?
    Next Article
    ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ খোঁচা, সূর্যদের ব্যর্থতার পরই বন্ধ ‘ঔদ্ধত্যের’ বিজ্ঞাপন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment