Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mumbai News: মুম্বইয়ে মেট্রোর স্ল্যাব ভেঙে মৃত ১, আহত ৩, গ্রেফতার মোট ৫ জন, ৬ কোটি টাকা জরিমানা ধার্য

    5 days ago

    Mumbai News: মুম্বইয়ে ঘটেছে মর্মান্তিক ঘটনা। রাস্তার উপর ভেঙে পড়েছে মেট্রোর স্ল্যাব। আহত হয়েছেন ৩ জন। মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনায় কন্ট্রাক্টদের কর্মীদের মধ্যে থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন প্রোজেক্ট ডিরেক্টরও। মহারাষ্ট্র সরকার একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেছে। এই নির্মাণকাজের প্রোজেক্টে যাঁরা যুক্ত ছিলেন, সেইসব কন্ট্রাক্টর এবং পরামর্শদাতাদের (কনসালট্যান্ট) উপর ৬ কোটি টাকার জরিমানাও ধার্য করেছে। 

    মেট্রো লাইন-৪ - এর কাজ চলছে মুম্বইতে। ওয়াডালা থেকে থানে সংযোগকারী এই মেট্রো লাইনের একটি স্ল্যাব আচমকাই খুলে পড়ে গিয়েছে রাস্তায়। দুর্ঘটনা ঘটেছে মুলুন্দের এলবিএস মার্গের কাছে। একটি অটোর উপর ভেঙে পড়ে ওই স্ল্যাব। শনিবার বিকেলের দিকে ঘটেছে এই দুর্ঘটনা। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন রামধন যাদব নামের এক ব্যক্তি। স্থানীয় সমাজবাদী পার্টির পরিচিত আধিকারিক তিনি। এছাড়াও তিনি ছিলেন গ্রাম প্রধান। একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন তিনি। কিন্তু মেট্রোর স্ল্যাব ভেঙে মৃত্যু হয় তাঁর। এর পাশাপাশি আহত হন আরও তিনজন। 

    মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী একনাথ শিন্ডে এই ঘটনার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যজিৎ সালভের উপর সাসপেনশন জারি করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, মোট ৬ কোটি টাকার জরিমানা দিতে হবে এই প্রোজেক্টের কন্ট্রাক্টর এবং কনসালট্যান্টদের। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রোজেক্টের কন্ট্রাক্টার ছিল Milan Road Buildtech এবং কনসালট্যান্ট ছিল Louis Berger- এই দুই সংস্থা। এছাড়াও মৃত রামধন যাদবের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন একনাথ শিন্ডে। এর পাশাপাশি যে মেট্রো লাইনের কাজ চলছিল, সেই বিস্তৃত অংশের পরিকাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখার বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী। 

    পুলিশ জানিয়েছে, Milan Road Buildtech- এর চারজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতার করা হয়েছে DB Hill LBG Supervisory কোম্পানির একজনকে। গ্রেফতার হওয়ার পাঁচজনের মধ্যে প্রোজেক্ট ডিরেক্টর হরিশ চৌহান ছাড়াও রয়েছে ২ জন প্রোজেক্ট ম্যানেজার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

    Click here to Read More
    Previous Article
    Tarique Rahman Oath: বাংলাদেশে নতুন সরকারের শপথে যোগ দিচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
    Next Article
    Valentine's Day Couple Death: বন্ধ গাড়ির মধ্যে প্রেমিক-প্রেমিকার গুলিবিদ্ধ দেহ ! মিলল রহস্যজনক হোয়াটসঅ্যাপ মেসেজ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment