Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    MS Dhoni: ফের বিপাকে ধোনি! দিনকয়েক আগে পেয়েছিলেন নোটিস, এবার জরিমানা হল মাহির

    1 day ago

    রাঁচি: দিনকয়েক আগেই মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) নোটিস পাঠানো হয়েছিল। এবার বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ককে জরিমানা করা হল। কিন্তু কী কারণে ধোনিকে জরিমানা দিতে হবে?

    ধোনির বাড়ির সামনেই তাঁর গাড়ি বাড়তি গতিতে যাচ্ছিল। অটোমেটেড ট্রাফিক সার্ভিলেন্সে ধোনির গাড়ির বাড়তি গতি ধরা পড়ে। মোটর ভেহিকেলের ১৮৩ নম্বর ধারায় ধোনিকে বাড়তি গতির জন্যই জরিমানা করা হয়েছে। আধিকারিকরা ধোনির গাড়িকে জরিমানা করার খবরটিতে সিলমোহর দিয়েছেন।India Today-র রিপোর্ট অনুয়ায়ী ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে এই জরিমানা নির্ধারিত করা হয়েছে। বাড়তি গতির জন্য ধোনিকে হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে বাড়তি গতি ছাড়া আর কোনও আইনভঙ্গ করার অভিযোগ হয়নি। 

    যদিও অপরাধটি খুব গুরুতর নয়। তবে মহেন্দ্র সিংহ ধোনি যাই করেন, তাই খবরের শিরোনাম দখল করে নেয়। তাই এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। 'ক্যাপ্টেন কুল'-কে জরিমানা করার খবরটি হু হু করে ছড়িয়ে পড়েছে। 

    প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ডের তরফেও নোটিস পাঠানো হয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে অভিযোগ, তিনি বসবাসের জন্য দেওয়া জমি ব্যবসার কাজে ব্যবহার করছেন। যা নিয়মবিরুদ্ধ। এ ব্যাপারে কারণ দেখাতে বলে ধোনিকে নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড।  

    রাঁচিতে ধোনির একাধিকবার ঠিকানা বদল হয়েছে । তাঁর বাবা পান সিংহ ধোনি কর্মসূত্রে মেকন কলোনির এক চিলতে কোয়ার্টারে থাকতেন। পরে যখন ধোনি রঞ্জি ট্রফি, দলীপ ট্রফিতে খেলার সুযোগ পান, তখন মেকন কলোনিতেই আরও বড় এক কোয়ার্টার দেওয়া হয়েছিল ধোনির পরিবারকে। এরও পরে রাঁচির হরমু রোডের ধারে ধোনিকে বসতবাড়ি নির্মাণের জন্য জমি দেয় ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড। সেই জমিতেই বাড়ি করে বসবাস শুরু করেন ধোনি। 

    কিন্তু পরে রাঁচির রিং রোডের ধারে বিরাট ফার্ম হাউস নির্মাণ করেছেন ধোনি। সেখানেই তিনি সপরিবার থাকেন এখন। বাইক ও গাড়ির গ্যারাজ, পশুশালা, বাগান, স্যুইমিং পুল সহ সমস্তরকম সুযোগ সুবিধা রয়েছে সেই ফার্ম হাউসে। ঘটনা হচ্ছে, অভিযোগ উঠেছে ধোনির হরমু রোডের বাড়ি এখন ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে । একটি ডায়াগনস্টিক্স সেন্টার খোলা হয়েছে সেই বাড়িতে, যা নিয়মবিরুদ্ধ।

    ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, হরমু রোডে ধোনিকে যে জমি দেওয়া হয়েছিল, তা বসবাসের জন্য। সেই জমি ব্যবসার (কমার্শিয়াল) কাজে ব্যবহার করা আইনবিরুদ্ধ। তবে ধোনি একা নন, আরও কয়েকজনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। তাঁদের সকলকেই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে ধোনির জমি ও বাড়ি ফিরিয়েও নেওয়া হতে পারে বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    IND vs ENG: অফফর্মের ব্যাটাই কি ভারতের দুঃস্বপ্নের কারণ হতে পারে? হুঁশিয়ারিতে কী বললেন কারান?
    Next Article
    Indian Cricket Team: বিরাট, রোহিতের প্রভাব! ভারতের বিরুদ্ধে বাড়তি ওয়ান ডে ম্য়াচের আবেদন নিউজ়িল্যান্ড বোর্ডের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment