Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs ENG: অফফর্মের ব্যাটাই কি ভারতের দুঃস্বপ্নের কারণ হতে পারে? হুঁশিয়ারিতে কী বললেন কারান?

    1 day ago

    মুম্বই: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঁশিয়ারি স্যাম কারানের। আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে। সেই ম্য়াচে নামার আগে তারকা ইংরেজ অলরাউন্ডার বলে দিলেন যে তিনি মনে করেন জস বাটলার ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে ফর্মে ফিরবেন। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে একেবারেই ব্যাট হাতে ছন্দে নেই বাটলার। ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে বাটলার প্রত্যেক ম্য়াচেই নামছেন। কিন্তু ইংল্যান্ডের ওপেনিং জুটি একেবারেই ভাল ফর্মে নেই। তবে কারান মনে করেন ওয়াংখেড়ের রাত হতে চলেছে বাটলারেরই। 

    কারান ম্য়াচের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ''জসকে আমি খুব কাছ থেকে চিনি। ও অবশ্য়ই আরও বেশি করে রান করতে চায়। তবে বাটলার এত বছর ধরে ইংল্যান্ডের জার্সিতে প্রচুর রান করেছে। বৃহস্পতিবারও ওর রাত হতে পারে। ওয়াংখেড়েতে এর আগেও অনেক ভাল ভাল ইনিংস খেলেছে জস। যদি বৃহস্পতিবার ওর ব্যাটে রান নাও আসে, তাহলেও ও বিশ্বের অন্য়তম সেরা ব্যাটারই থাকবে।''

    ৩৫ বছরের বাটলার এই মরশুমে খুবই খারাপ পারফর্ম করেছেন। সাত ইনিংসে এখনও পর্যন্ত মাত্র ৬২ রান করেছেন। স্ট্রাইক রেট মাত্র ১০০ ও গড় নয়ের নীচে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের ক্রিকেট দলের হয়ে সর্বাধিক রানের মালিক বাটলারই। কিন্তু চলতি টুর্নামেন্টে একেবারেই ছন্দে নেই সে। তবে হ্যারি ব্রুক একার হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে সামলাচ্ছেন।

    আগামীকাল ভারতের বিরুদ্ধে আর মাত্র ৫ রান করতে পারলেই বিরাট কোহলির এক রেকর্ড ভেঙে ফেলবেন বাটলার। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি মহারণে এখনও পর্যন্ত বিরাটই সবচেয়ে বেশি রানের মালিক। তাঁকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটারের সামনে। বাটলারই একমাত্র ইংরেজ ব্যাটার যে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মালিক।

    লড়াইয়ের আগে ইংল্যান্ড দলের ক্যাপ্টেন হ্যারি ব্রুক বলছেন, ''আমরা টানটান ম্যাচগুলি কোনওভাবে জিতছে, এটাই তো ভাল দলের পরিচয়। আমি বুঝে গিয়েছি যে এই ফর্ম্যাটে কেউ সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায় না। আমাদের দলে দারুণ মানসিকতার অনেকে রয়েছেন যারা ম্য়াচ চায় এবং জিততে আগ্রহী। তবে চাপের মধ্যে ওরা মাথাও ঠান্ডা রাখে। ভারতীয় দল নিঃসন্দেহেই প্রচুর সমর্থন পাবে এবং আমরা সেটা কতটা পাব, সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। মাঠে প্রচুর আওয়াজ, সমর্থন শোনা যাবে। আশা করি আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারব।''

    Click here to Read More
    Previous Article
    Umar Dzhabrailov: নাম ছিল ‘এপস্টিন ফাইলসে’, রুশ ধনকুবেরের রহস্যমৃত্যু, সরব মেয়ে
    Next Article
    MS Dhoni: ফের বিপাকে ধোনি! দিনকয়েক আগে পেয়েছিলেন নোটিস, এবার জরিমানা হল মাহির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment