Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    MS Dhoni: 'ধোনিকে টপ অর্ডারে খেলাও, নয়ত স্কোয়াড থেকে বাদ দাও', চেন্নাই ম্যানেজমেন্টকে বার্তা কিংবদন্তির

    2 days ago

    চেন্নাই: কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিয়েছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)  এই আইপিএল (IPL 2026) মরশুমে সিএসকের সবগুলো ম্যাচেই খেলবেন। কিন্তু ৪৪ পেরনো ধোনিকে ঠিক কীভাবে ব্যবহার করা হবে, তা ছেড়ে দিয়েছিলেন ম্যানেজমেন্টের ওপরই। এবার সিএসকে টিম ম্যানেজমেন্টকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তি এমএসকে স্কোয়াড থেকে বার করে দেওয়ার মত মন্তব্যও করে বসলেন আইপিএল শুরুর আগে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 

    গত মরশুমে লোয়ার অর্ডারে ব্যাটিং করেছিলেন এমএসডি। কিন্তু খুব বেশি ছাপ ফেলতে পারেননি। যে ফিনিশার তকমার জন্য গোটা বিশ্ব তাঁকে চেনে, সেই ফিনিশারের ভূমিকাতেও আগেরবার ব্যর্থ হয়েছেন। বয়সের ছাপ পড়েছে রানিং বিটুইন দ্য উইকেটেও। এই পরিস্থিতিতে এই মরশুমেও এমএসকে কীভাবে ব্যবহার করবে সিএসকে, তার একটা রূপরেখা দিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। সংবাদ সংস্থা PTI কে দেওয়া সাক্ষাৎকারে এবিডি জানান, "সিএসকে নিজে একটা ব্র‍্যান্ড এখন। আর এই ব্র‍্যান্ড তৈরিতে ধোনির ভূমিকা বিরাট। কিন্তু এখন সময় যা, তাতে ধোনির দায়িত্বও বদলেছে৷ এখন আর লোয়ার অর্ডারে ওর খেলার কোনও মানেই হয় না।"

    এরপরই আরসিবির জার্সিতে বহু ম্যাচের নায়ক বলেন, "আট ও নয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে আগেরবার কিছু করতে পারেনি ধোনি। তাই অন্তত ওকে পাঁচ, ছয় নম্বর পজিশনে খেলানো উচিৎ। রুতুরাজ ও স্যামসন আমার মতে ধোনির যোগ্য বিকল্প। এমএস এখন দলের ক্যাপ্টেনও নন, এবার যদি চার, পাঁচ অথবা ছয় নম্বর পজিশনে রানও না করতে পারে, তাহলে ওকে স্কোয়াডের বাইরেই রাখা উচিৎ। নইলে একটা জায়গা নষ্ট করা হবে।"

    আগের মরশুমে দেখা দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাজে লাগিয়েছিল। হিটম্যান ফিল্ডিং না করলেও ব্যাট হাতে ওপেন করেছিলেন। চারটি অর্ধশতরানও করেছিলেন হিটম্যান। এই মরশুমে ধোনিকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাজে লাগাতে পারে চেন্নাই। সেক্ষেত্রে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনকে দেখা যাবে। আর এই সম্ভাবনার কথা বলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারাও। 

    উল্লেখ্য, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের উনিশতম মরশুম। প্রথম ম্যাচে আরসিবি খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। 

    Click here to Read More
    Previous Article
    Suryakumar Yadav: বারবার দলে ব্রাত্য হওয়া থেকে বিশ্বচ্যাম্পিয়ন নেতা, স্ত্রীর এক প্রশ্নই বদলে দেয় সূর্যকুমারের জীবন
    Next Article
    IPL 2026: আইপিএল শুরুর আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উদ্বেগ বাড়ল, প্রথমভাগে নেই আরসিবি তারকা!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment