Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: আইপিএল শুরুর আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উদ্বেগ বাড়ল, প্রথমভাগে নেই আরসিবি তারকা!

    2 days ago

    নয়াদিল্লি: আইপিএল মরশুম (IPL 2026) শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজ়ির তারকারা ধীরে ধীরে নিজেদের দলের সঙ্গে যোগ দেওয়া শুরু করেছেন। তবে মরশুম শুরুর আগেই গত বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) শিবিরে উদ্বেগ। দলের তারকা ক্রিকেটার সম্ভবত মরশুমের শুরুর দিকে খেলতেই পারবেন না। 

    কে সেই তারকা ক্রিকেটার? কথা হচ্ছে জশ হ্যাজেলউডের (Josh Hazlewood)। সেই গত বছর নভেম্বর মাসে হ্যাজেলউড শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় পেশিতে চোট পেয়েছিলেন। তারপর সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আবারও চোট পান তিনি। এবার অ্যাখিলিসে চোট লাগে তার। তাই সেই নভেম্বর মাসের পর থেকে তিনি চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন। চোটের জেরে তারকা ফাস্ট বোলার না অ্যাসেজ় সিরিজ়ে অংশগ্রহণ করতে পেরেছেন, না তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলতে পারেন।

    এবার আইপিএলেও হ্যাজেলউডের খেলা নিয়ে প্রবল সংশয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী হ্যাজেলউড বর্তমানে রিহ্যাব সারছেন। ২৮ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে তাঁর না খেলা কার্যত নিশ্চিত। তিনি ফিট হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও রিপোর্ট পাঠাবেন, তারপরেই সেই রিপোর্টের ভিত্তিতেই ক্রিকেট অস্ট্রেলিয়া হ্যাজেলউডকে খেলার ছাড়পত্র দেবে। সেই ছাড়পত্র না পাওয়া পর্যন্ত হ্যাজেলউড ভারতে সফর করবেন না। মোটামুটি আইপিএলের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলে ধরে নেওয়াই যায়। 

    প্রথম ম্যাচে আরসিবি সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। তাঁদের দলের অধিনায়ক আরেক অজ়ি তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্স। তাঁর ক্ষেত্রেও ছবিটা কার্যত একই। তিনিই ফিটনেস সমস্যায় নাজেহাল এবং হ্যাজেলউডের মতো কামিন্সও রিহ্যাব সারছেন। তিনিও ছাড়পত্র পেলে তবেই ভারতে সফর করবেন। 

    তবে কামিন্স না খেললে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন কে? কামিন্স যদি একান্তই না খেলেন, তাহলে হয়ত ঈশান কিষাণকেই সানরাইজার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে আগামী আইপিএলে। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন করেছেন ঝাড়খণ্ডকে। কুড়ির ফর্ম্য়াটে সাফল্যের হারও অধিনায়ক হিসেবে ৮০ শতাংশ। 

    তবে তালিকায় অভিষেক শর্মার নামও উঠে আসছে। অভিষেক দীর্ঘ সময় ধরে আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলছেন। কিন্তু এখনও পর্যন্ত নেতৃত্বের অভিজ্ঞতা নেই সেভাবে। তাই স্বভাবতই ঈশানই অনেকটা এগিয়ে।      

    Click here to Read More
    Previous Article
    MS Dhoni: 'ধোনিকে টপ অর্ডারে খেলাও, নয়ত স্কোয়াড থেকে বাদ দাও', চেন্নাই ম্যানেজমেন্টকে বার্তা কিংবদন্তির
    Next Article
    Iman Chakraborty: তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই ইমনের, সঙ্গে সঙ্গে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, লিখলেন ...

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment