Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Migrant Worker Death: গুজরাতে কাজে গিয়ে রহস্যমৃত্যু হল পশ্চিমবঙ্গের বাসিন্দার, আমদাবাদের হোটেলে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

    2 days ago

    রানা দাস, পূর্ব বর্ধমান : গুজরাতে কাজে গিয়ে রহস্যমৃত্যু হল পশ্চিমবঙ্গের বাসিন্দার। আমদাবাদের হোটেলে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায়। ওই হোটেলেই ওয়েটার হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবিতে নাদনঘাট থানার দ্বারস্থ হল পরিবার। স্থানীয় সূত্রে খবর, বছর দেড়েক আগে আর্থিক অনটনের কারণে আমদাবাদের ওই হোটেলে ওয়েটারের কাজে যান বছর ৩৮-এর মহিলা। গত শুক্রবার, হোটেল কর্তৃপক্ষের ফোন আসে বাড়িতে। তাদেরকে জানানো হয়, আত্মহত্যা করেছেন তিনি। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে হোটেলের একটি ঘরে। যদিও পরিবারের সাফ দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ওই মহিলাকে। ইতিমধ্যেই দেহ ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে।              

    বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদ ফেরার পথে বাঙালি পরিযায়ী শ্রমিককে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ 

    ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ উঠল। এবার বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদ ফেরার পথে বাঙালি পরিযায়ী শ্রমিককে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স পোস্টে দাবি করা হয়েছে, বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদ ফেরার সময় এক বাঙালি পরিযায়ী শ্রমিকের প্য়ান ও আধার কার্ড দেখতে চাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, এরপরই ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁকে। যদিও তৃণমূলের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি।             

    মহারাষ্ট্রের পুণেতে উদ্ধার পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের দেহ

    ফের বিজেপি শাসিত রাজ্য়ে, বাংলা ভাষায় কথা বলায়, পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। মহারাষ্ট্রের পুণেতে উদ্ধার হল পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুখেন মাহাতো। বাড়ি পুরুলিয়ার তুমড়াশোল গ্রামে। বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে খবর, বছর দুই আগে থেকে পুণেতে একটি গাড়ির পার্টস তৈরির কারখানায় কাজ করতেন সুখেন মাহাতো। ৯ ফেব্রুয়ারি, কর্মস্থলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান। পরের দিন কারখানা থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার করা হয়। খবর আসে পুরুলিয়ার বাড়িতে। গতকাল নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যায় জেলা তৃণমূল নেতৃত্ব। আজ পুণে থেকে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ আসার কথা পুরুলিয়ায়।            

    Click here to Read More
    Previous Article
    CPM News : এবার ভোটারদের পরামর্শ মেনে তৈরি হচ্ছে বামেদের ইস্তেহার, 'বাংলা বাঁচাও' নামে নতুন ওয়েবসাইট উদ্বোধন
    Next Article
    Gold Price : এক ঝটকায় দাম পড়ল সোনার ! রুপোর দামেও বিরাট ধস, দেখুন সোমবারের রেটচার্ট

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment