Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mercedes-Benz: ৬০০ টাকারও কম খরচে পৌঁছে যাবেন বেনারস, এবার নতুন গাড়ি নিয়ে আসছে মার্সিডিজ বেঞ্জ!

    1 day ago

    মার্চ মাসেই নতুন গাড়ি নিয়ে আসছে বিখ্যাত জার্মান সংস্থা মার্সিডিজ বেঞ্জ। আর সেই গাড়ির বিশেষত্ব হল মাত্র একবার চার্জ দিয়ে কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে বেনারস বা প্রয়াগরাজ। জানা গিয়েছে, মার্চের ১০ তারিখ থেকে এই গাড়ির জন্য বুকিং ওপেন করতে পারে এই জার্মান অটো মেকার। আর এই গাড়ি বাজারে লঞ্চ করা হবে ২০২৬ সালের এপ্রিল মাসে।

    কী আছে এই গাড়িতে?

    নতুন এই গাড়ির নাম মার্সিডিজ-বেঞ্জ সিএলএ। মনে করা হচ্ছে অন্য যে কোনও ইলেকট্রিক ভেহিকলের তুলনায় এই গাড়ির দাম অনেকটাই বেশি হবে। আর তার পিছনে রয়েছে এই গাড়ির প্রযুক্তি। নতুন সিএলএ তার আগের ভ্যারিয়েন্টের মতো কোনও পেট্রোল বা ডিজেল চলিত এন্ট্রি লেভেল বিলসবহুল গাড়ি হবে না। উল্টে এই গাড়িটি হতে চলেছে একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি। জানা গিয়েছে, এই গাড়ি আসলে CBU বা কমপ্লিটলি বিল্ড ইউনিট হিসাবে ভারতে নিয়ে আসা হবে।

    কোনও কমপ্লিটলি বিল্ড ইউনিট বা CBU ভারতে নিয়ে আসা হলে তার উপর চড়া হারে কর বসায় কেন্দ্র। তা সত্ত্বেও বিশেষজ্ঞরা মনে করছেন, এই গাড়ির দাম হয়তো খুব বেশি হবে না। সিএলএ ২৫০+ ভ্যারিয়েন্টে একটি ৮৫ কিলো ওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকবে। ফলে, প্রতি ইউনিট ৭ টাকা করে ধরলে এই বজাটারী সম্পূর্ণ চার্জ করতে লাগবে ৬০০ টাকারও কম। এ ছাড়াও এই গাড়িতে থাকবে একটি ২৭২ বিএইচপি বৈদ্যুতিক মোটরও। সব মিলিয়ে এই গড় ৭৯২ কিলোমিটারের রেঞ্জ দেবে বলেই জানা গিয়েছে। আর ৭৯২ কিলোমিটার রেঞ্জ মানে আপনি কলকাতা থেকে যাত্রা শুরু করলে নিশ্চিন্তে পৌঁছে যাবেন উত্তর প্রদেশের বেনারস কিম্বা প্রয়াগরাজ।

    নতুন মডেল কেন আলাদা?

    নতুন এই সিএলএ অনেকটা আলাদা। প্রথমত এই গাড়িতে রয়েছে একটি ২ স্পিড গিয়ারবক্স। যে কারণে এই গাড়িতে অনেকটা বেশি রেঞ্জ পাওয়া যায়। এ ছাড়াও এই গাড়ির ফাস্ট চার্জিং আর্কিটেকচার ৮০০ ভোল্ট চার্জিং সাপোর্ট করে। ফলে, খুব দ্রুত এই গাড়ি ফুল চার্জ হয়ে যাবে। এ ছাড়াও ভারতের বাজারের জন্য এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বৃদ্ধি করা হয়েছে। এই গাড়ির দৈর্ঘ্য ৪৭২৩ মিলি মিটার ও হুইলবেস ২৭৯০ মিলি মিটার। এ ছাড়াও ১০১ লিটারের ফ্রাঙ্ক ও ৪০৫ লিটারের বুট স্পেস রয়েছে এই গাড়িতে। এ ছাড়াও এই গাড়ির সুরক্ষাও সর্বোচ্চ। এতে রয়েছে এড্যাস লেভেল ২। আপনি যদি কিনতে চান, তাহলে এর কয়েক দিনেরই অপেক্ষা, ১০ মার্চ করে ফেলুন এই গাড়ির বুকিং।

    Click here to Read More
    Previous Article
    Judicial Corruption: বিচারব্যবস্থায় দুর্নীতি, অসম্ভব ঢিলেমি? বলছে NCERT-র পাঠ্য়বই, নতুন করে বিতর্ক
    Next Article
    মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের! অনুশীলনে আঙুলে আঘাত দুবের, বৃহস্পতিবার নামবেন তো?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment