Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Maharashtra News: ছাদের ধার থেকে কোনওমতে বুঝিয়ে ব্যবসায়ীকে নামিয়ে এনেছিলেন নিরাপত্তারক্ষী, তাতেও শেষরক্ষা হল না

    1 week ago

    Maharashtra News: মহারাষ্ট্রের সোলাপুরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। এক উদ্যোক্তা এবং বেশ জনপ্রিয় ও পরিচিত একটি বেকারির মালিক সম্প্রতি আত্মহত্যা করেছেন। বহুতলের ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর। জানা গিয়েছে, মৃতের নাম সুনীল মোতিলাল সদরঙ্গনি। মূলতানি বেকারির মালিক ছিলেন তিনি। বিজয়পুর রোডে পনাশ অ্যাপার্টমেটে থাকতেন সুনীল। সেখানেই ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৫৯ বছর বয়সি এই ব্যক্তি।            

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ব্যবসায়ীর ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ছাদের কিনারে দাঁড়িয়ে রয়েছেন সুনীল। হাতজোর করে কিছু যেন একটা প্রার্থনা করছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, সুনীল ঝাঁপ দেওয়ার আগে তাঁকে দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষী। দ্রুত ছাদে ছুটে যান তিনি। কোনওমতে বুঝিয়ে সুঝিয়ে, শান্ত করে সুনীলকে ছাদের ধার থেকে নীচে নামিয়ে আনতে সক্ষম হন ওই নিরাপত্তারক্ষী। কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার যেন পণ করেছিলেন ওই ব্যবসায়ী। নিরাপত্তারক্ষীকে তিনি বলেন, তাঁর কাছে যেসব চাবি ছিল, সব উপরে ফেলে এসেছেন, সেগুলো নিতে যাচ্ছেন। এরপর ফের বিল্ডিংয়ের ১৮ তলায় যান সুনীল এবং ঝাঁপ দেন ছাদ থেকে।           

    প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, লিফটের বদলে সিঁড়ি দিয়েই ১৮ তলার ছাদে উঠেছিলেন সুনীল। তাঁকে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিলেন অনেকেই। এরপর যখন সুনীলকে আবাসনের কিছু লোকজন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকতে দেখেন, সেই সময়েই তাঁরা খবর দেন নিরাপত্তারক্ষীকে। সুনীলকে দেখে খব হতাশ, বীতশ্রদ্ধ বলে মনে হচ্ছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের অনেকে। আবাসনের বাসিন্দাদের থেকে খবর পেয়েই ছাদে ছুটে যান নিরাপত্তারক্ষী এবং প্রথম দফায় সুনীলকে তাঁর আত্মহত্যার প্রচেষ্টা থেকে প্রতিহত করতে সক্ষমও হন। কিন্তু শেষরক্ষা হয়নি। সুনীল যা ঠিক করেছিলেন, তাই-ই করেছেন। ১৮ তলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীলের। পুলিশের তরফে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। কেন সুনীল এমন সাংঘাতিক পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। সুনীল নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি এর পিছনে রয়েছে কোনও প্ররোচনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সুনীলের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত জোরকদমে শুরু করেছে পুলিশ।               

    Click here to Read More
    Previous Article
    Delhi News: '১০ মিনিটে বাড়ি আসছি', শেষ ফোন যমজ ভাইকে, মা-বাবার বিবাহবার্ষিকী পালনের আগেই মৃত্যু ছেলের
    Next Article
    Bengal SIR:"দেশ থেকে এদেরকে বের করে দেওয়া হবে.." ! কাদের কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? কাউকে নিয়ে কি "চূড়ান্ত" সিদ্ধান্ত নেওয়া হয়েছে ?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment