Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Madhya Pradesh News: রাতের অন্ধকারে ফুটপাতে একফালি ত্রিপলের নীচে টর্চের আলোয় সন্তানের জন্ম দিতে বাধ্য হলেন মহিলা !

    2 days ago

    Madhya Pradesh News: ফের একবার প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, রাতের অন্ধকারে, টর্চের আলোয়, খোলা রাস্তাতেই সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন এক মহিলা। মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ঘটেছে এই ঘটনা। এই প্রথম নয়, এর আগেও মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। আর এবার মধ্যপ্রদেশের যেখানে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু মোটেই প্রত্যন্ত এলাকা নয়। বরং বিদিশা জেলার পাথারি তেহশিল যথেষ্টই উন্নত এলাকা এবং সেখানে উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা রয়েছে বলেও দাবি করা হয়। কিন্তু সেখানেই রাতের অন্ধকারে, শীতের মধ্যে একদম খোলা রাস্তায়, একফালি ত্রিপলের নীচে, টর্চের আলোয় সন্তানের জন্ম দিতে বাধ্য হয়েছেন এক মা। মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিষেবা খুব ভাল এবং উন্নত এমন দাবি করার পরেও, মধ্যপ্রদেশে দেখা গিয়েছে এমন সাংঘাতিক দৃশ্য। 

    প্রসূতির পরিবারের দাবি, রাত ৩টে নাগাদ প্রবল প্রসব বেদনা শুরু হয়েছিল অন্তঃসত্ত্বা মহিলার। ফোন করা হয়েছিল অ্যাম্বুল্যান্সে। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করেছিলেন প্রসূতির পরিবার। কিন্তু অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়নি। ক্রমশ অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। কারণ সেই সময় আশপাশ থেকে কোনও ধরনের পরিষেবা পাওয়া যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে একপ্রকার বাধ্য হয়ে মহিলাকে হাঁটিয়েই হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেন পরিবারের সদস্যরা। হাসপাতালে উদ্দেশে রওনাও দেন তাঁরা। কিন্তু মাঝরাস্তাতে প্রবল প্রসব যন্ত্রণায় কার্যত কাহিল হয়ে পড়েন মহিলা। পরিস্থিতি এমন হয়েছিল যে তখনই সন্তানের জন্ম দিতে হয় অন্তঃসত্ত্বাকে। রাস্তার পাশেই সন্তানের জন্ম দেন মহিলা। কোনওমতে একটা টর্চের আলোয়, গ্রামবাসীদের সাহায্যে সন্তান প্রসব করেন ওই মহিলা। ঠান্ডা থেকে বাঁচার সম্বল ছিল একফালি ত্রিপল। 

    এরপরের ঘটনা আরও ভয়ঙ্কর। অভিযোগ, সন্তান প্রসবের পর সদ্যোজাত এবং মা, ওই ঠান্ডার মধ্যে, রাস্তাতেই পড়েছিলেন প্রায় ২-৩ ঘণ্টা। অভিযোগ, এই দীর্ঘ সময় তাঁদের কাছে পৌঁছয়নি ন্যূনতম পরিষেবা। সবে মা হওয়া ওই মহিলা জানিয়েছেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। মহিলার কথায়, রাত থেকেই প্রসব যন্ত্রণা হচ্ছিল তাঁর। অ্যাম্বুল্যান্সে খবর দেওয়াও হয়েছিল। কিন্তু কেউ আসেনি। তীব্র ঠান্ডার মধ্যে ফুটপাতে যখন সন্তানের জন্ম দিতে বাধ্য হয়েছিলেন তিনি, আতঙ্কে কাঁটা হয়েছিল তাঁর পরিবার। মা এবং সন্তানের পরিণতি কী হতে চলেছে, তাই নিয়েই উদ্বিগ্ন ছিলেন সকলে। জানা গিয়েছে, মা এবং সন্তান সুস্থ রয়েছে। কিন্তু প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের ইমার্জেন্সি স্বাস্থ্য পরিষেবা এবং মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিষেবা। 

    Click here to Read More
    Previous Article
    Union Budget 2026 : ৭৫ বছরের ঐতিহ্য থেকে বেরোচ্ছে এবারের কেন্দ্রীয় বাজেট, ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের পুঙ্খানুপুঙ্খ পার্ট B-তে ?
    Next Article
    LPG Price : বাজেট পেশের আগেই বড় রান্নাঘরে ! আজ থেকে এক ধাক্কায় এতটা বেড়ে গেল গ্যাসের দাম

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment