Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    LPG Price : বাজেট পেশের আগেই বড় রান্নাঘরে ! আজ থেকে এক ধাক্কায় এতটা বেড়ে গেল গ্যাসের দাম

    2 days ago


    কলকাতা :
    পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোদি সরকারের আমলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করার নতুন নিয়ম চালু হওয়ার পর এবারই প্রথম রবিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। আর বাজেটের আগে উল্লেখযোগ্যভাবে বাড়ল রান্নার গ্যাসের দাম। 

    কত দামে পাবেন?

    ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল। তবে, গার্হস্থ্য বা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । বাড়িতে ব্যবহার করার জন্য সিলিন্ডারের দাম শেষ বেড়েছিল ৮ এপ্রিল, ২০২৫ । সেই দামেই এখনও পাওয়া যাচ্ছে বাড়ির রান্নার গ্যাস।  

    কারা প্রভাবিত হবেন? 

    বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারগুলি হোটেল, রেস্তোরাঁ, রাস্তার ধারের খাবারের দোকান (ধাবা) এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। তাই সেই সব বড় ও ছোট ব্যবসায়ীরা এই মূল্যবৃদ্ধিতে প্রাভাবিত হবে।  

    কোন শহরে কত দাম ?

    ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হবে ১,৭৪০.৫০ টাকা। মুম্বইতে সংশোধিত দাম ১,৬৯২ টাকা। কলকাতায় দাম বেড়ে ১,৮৪৪.৫০ টাকায় পৌঁছল। চেন্নাইতে এখন দাম দাঁড়াল ১,৮৯৯.৫০ টাকা।          

    Click here to Read More
    Previous Article
    Madhya Pradesh News: রাতের অন্ধকারে ফুটপাতে একফালি ত্রিপলের নীচে টর্চের আলোয় সন্তানের জন্ম দিতে বাধ্য হলেন মহিলা !
    Next Article
    Weather Update : আজই আবহাওয়ায় ভোলবদল, কনকনে ঠান্ডার সঙ্গে শিলাবৃষ্টি, বড় পূর্বাভাস আবহাওয়া দফতরের

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment