Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Madhya Pradesh News: বিয়েবাড়ির শোভাযাত্রায় হঠাৎ চলল গুলি ! চোখের নিমেষে শেষ ১৫ বছরের কিশোর

    5 days ago

    Madhya Pradesh News: বিয়েবাড়ির রাত। আলোর রোশনাই ছিল সর্বত্র। গান-বাজনা চলছিল পুরোদমে। আনন্দে মেতেছিলেন সবাই। তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়িতে এক ব্যক্তির চালানো গুলি এসে বিঁধল ১৫ বছরের এক কিশোরের বুকে। বিয়েবাড়িতে যে ব্যান্ড গানবাজনা করতে এসেছিল, তার সদস্য ছিল এই কিশোর। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের সাগরে ঘটেছে এই দুর্ঘটনা। একটি মদের দোকানের কাছে এই ঘটনা ঘটেছে বলে খবর। 

    জানা গিয়েছে, মৃতের নাম বিবেক। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে-ই। ১৫ বছরেই নিজের কাঁধে তুলে নিয়েছিল পরিবারের দায়িত্বভার। বিয়েবাড়িতে ব্যান্ডের সঙ্গে বাজনা বাজাত এই কিশোর। অন্যান্য বারের মতোই বৃহস্পতিবার রাতেও একটি বিয়েবাড়িতে ব্যান্ডের সঙ্গে বাজনা বাজাতে গিয়েছিল বিবেক। কিন্তু সেখানেই যে তার এমন মর্মান্তিক পরিণতি হবে, ভাবেননি কেউই। বাড়ির একমাত্র ছেলে ছিল বিবেক। সংসার চালানোর জন্য বিয়েবাড়িতে গিয়ে ব্যান্ডে বাজনা বাজানোর কাজ করত সে। 

    জানা গিয়েছে, সোনি পরিবারের বিয়ে ছিল। শোভাযাত্রা যাচ্ছিল মূল অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই দিকে। শোভাযাত্রার সামনে ছিল বাজনা এবং নাচের দল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, আচমকাই শোভাযাত্রার উদযাপনের মধ্যে এক যুবক নিজের পিস্তল থেকে গুলি চালান। চোখের নিমেষে বুক চেপে বসে পড়ে বিবেক। বোঝা যায় বুকে গুলি লেগেছিল কিশোরের। রক্তে ভেসে যাচ্ছিল বিবেকের গোটা শরীর। জামাকাপড় ভিজে গিয়েছিল রক্তে। মুহূর্তেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আগত অতিথিদের অনেকেই। যে যেদিকে পারেন ছুটে পালাতে থাকেন। উৎসবের পরিবেশ চোখের পলকে ভয়ঙ্কর হয়ে যায়। 

    বিবেকের এক বন্ধু খিলান বনসল জানিয়েছেন, 'আচমকাই প্রচণ্ড শব্দ হচ্ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম বাজি ফাটছে। তারপর দেখলাম রক্ত। সবাই চিৎকার করতে শুরু করে।' গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় বিবেককে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। পরে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই বিবেককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্রের খবর, বুকে খুব সেনসিটিভ জায়গায় আটকে গিয়েছিল বুলেট। তার জেরে প্রচুর পরিমাণ 'ইন্টারনাল ব্লিডিং' হয়েছিল বিবেকের। 

    বিবেকের মৃত্যুর খবর পেতেই হাসপাতালের বাইরে জড়ো হন স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। এর মধ্যেই মৃত কিশোরের পরিবারও হাজির হয় হাসপাতালে সামনে। পরে তারা যায় থানার সামনেও। দাবি একটাই, খুনের মামলা রুজু করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পুলিশের অনুমান, দুটো কারণে গুলি চলতে পারে। এক - বিয়েবাড়িতে শুধু আনন্দ করে কিছু লোক গুলি চালায়, যদিও এটা বেআইনি। তাও এমনটা হয় ভারতের অনেক জায়গাতেই। এই কারণে গুলি চলতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। দুই - সম্ভব গান বাজানো নিয়ে ব্যান্ড সদস্যদের সঙ্গে ২ তরুণের ঝগড়া হচ্ছিল। তার মধ্যে একজন আচমকাই খুব কাছ থেকে বিবেকের উপর গুলি চালিয়েছে। পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আরেকজন ফেরার। তার খোঁজ চলছে। ড্রোন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

    Click here to Read More
    Previous Article
    Bengal SIR: আজই ছিল SIR-শুনানির শেষ দিন, "নাম বাদ পড়তে পারে" ৫ লক্ষ ৩৩ হাজার জনের ?
    Next Article
    Madhya Pradesh News: দেহ এতই পচেগলে গিয়েছিল যে পায়ের মোজা দেখে মেয়েকে চিনলেন বাবা ! ইন্দোরে হাড়হিম করা ঘটনা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment