Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ক্রাচ নিয়ে হাঁটছেন, মঞ্চে উঠে নিতে পারলেন না পুরস্কার, হর্ষিতের চোটে আরও উদ্বেগে কেকেআর

    2 days ago

    আবারও বড় ধাক্কা খেল কেকেআর। দলের তারকা পেসার হর্ষিত রানাকে দেখা গেল ক্রাচে ভর দিয়ে হাঁটতে। ভাইরাল ভিডিওয় আর কী দেখা গিয়েছে?

    আবারও বড় ধাক্কা খেল কেকেআর। দলের তারকা পেসার হর্ষিত রানাকে দেখা গেল ক্রাচে ভর দিয়ে হাঁটতে। যা আরও উদ্বেগ বাড়ল তাঁর ফিটনেস নিয়ে। বিসিসিআইয়ের তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও চোটের কারণে মঞ্চে উঠতে পারেননি তিনি। আইপিএলের আসন্ন মরশুমে তাঁর খেলা নিয়ে সেই কারণেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

    বিসিসিআইয়ের তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন হর্ষিত রানাও (Harshit Rana)। পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেককারী হিসাবে পুরস্কারও পেয়েছেন হর্ষিত রানা। কিন্তু চেয়ার ছেড়ে মঞ্চে উঠতে পারেননি ২৪ বছর বয়সি তারকা। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে মঞ্চ থেকে নেমে এসে হর্ষিতের কাছে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

    বিসিসিআইয়ের নমন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হর্ষিতকে স্বাচ্ছন্দ্যে হাঁটতে দেখা যায়নি। বিসিসিআইয়ের অনুষ্ঠানে ডান হাতে ক্রাচ নিয়ে কোনও রকমে হাঁটতে দেখা যায় তাঁকে। তাঁর যাতে হাঁটতে অসুবিধা না হয়, সেই কারণে সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সম্প্রতি আরও একটা ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানেও হর্ষিতকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল।

    এই পরিস্থিতিতে আইপিএলের ১৯তম সংস্করণে তাঁর খেলা প্রায় অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। রানার অনুপস্থিতিতে কেকেআরের বোলিং আক্রমণে বড় ধাক্কা লাগতে পারে। কারণ গত কয়েক মরশুমে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উল্লেখ্য, বিশ্বকাপের আগে নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। চোটের জন্য একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েন হর্ষিত রানা। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হয় ভারতের তারকা পেসারকে। হর্ষিতের বদলে দলে নেওয়া হয় মহম্মদ সিরাজকে।

    আগেই জানা গিয়েছিল যে, চোটের জন্য আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না হর্ষিত। তাঁর না থাকা সমস্যায় ফেলবে কেকেআরকে। পরের দিকে খেললেও সুবিধা পেত নাইটরা। কিন্তু জানা গিয়েছে, এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন হর্ষিত। সূত্র মারফত বলা হয়েছে, “হর্ষিত রানাকে এবার পাওয়া যাবে না। কিন্তু তাতে বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগির মতো বোলারদের সুযোগ দেওয়া হবে। তাদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার। এখনও কোনও বিকল্প ভাবা হয়নি।” তবে আকাশ মাধওয়ালকে কিনতে পারে নাইটরা।

    Click here to Read More
    Previous Article
    চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা? জানিয়ে দেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত
    Next Article
    আজই ইস্টবেঙ্গলে ব্রুজো বিদায়? আইএসএলে হোঁচট খেতেই কোচের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কর্তারা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment