Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা? জানিয়ে দেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত

    2 days ago

    কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখার পরই রাজ্য সরকার এই অনুমোদন দিয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি স্টেডিয়ামের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার পরই সবুজ সংকেত মেলে।

    আইপিএলের (IPL 2026) ১৯তম মরশুমের আগে বড় স্বস্তি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিল কর্নাটক। দীর্ঘ অনিশ্চয়তার অবশেষে ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলায় আর কোনও বাধা রইল না বিরাট কোহলির আরসিবি’র। ফলে আবারও আইপিএলের উত্তেজনা ফিরতে চলেছে বেঙ্গালুরুতে।

    কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখার পরই রাজ্য সরকার এই অনুমোদন দিয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি স্টেডিয়ামের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার পরই সবুজ সংকেত মেলে। সোমবার তাদের সঙ্গে বৈঠকের পরেই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেন। অর্থাৎ আইপিএলের হোম ম্যাচগুলি চিন্নাস্বামীতেই খেলতে পারবে।

    ২৮ মার্চ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণের ঢাকে কাঠি পড়তে চলেছে। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে ছিল চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৪৭। ওই ঘটনার দায় কার? তা নিয়ে দীর্ঘদিন দড়ি টানাটানি চলেছে। অবশেষে কর্নাটক ক্রিকেট সংস্থা সরকারের কাছে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি পেল আরসিবি।

    প্রশাসনের তরফে বাড়তি নজরদারি ও নিয়ন্ত্রণের আশ্বাসও দেওয়া হয়েছে। ৩৫ হাজার দর্শক যাতে সুষ্ঠুভাবে মাঠে ঢুকতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ম্যাচ শুরুর তিন-চার ঘণ্টা আগে সমস্ত গেট খুলে দিতে হবে। মহিলা এবং শিশুদের প্রবেশের জন্য আলাদা ব্যবস্থা-সহ দায়িত্বপ্রাপ্তদের জন্য যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে। এবার আরসিবি’র পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা চিন্নাস্বামী স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচ ছাড়াও একটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনালও হওয়ার কথা বেঙ্গেলুরুতে। বিরাটরা দু’টি হোম ম্যাচ খেলবেন রায়পুরে।

    চিন্নাস্বামী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পর আরসিবি’র তরফেও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। তারা লেখে, ‘অবশেষে সরকারি সিলমোহর পড়ল। উন্মোচিত হতে চলেছে এক নতুন অধ্যায়। যা উত্তাপের পারদ আরও বহুগুণ চড়িয়ে দেবে।’ সঙ্গে অসাধারণ এক রিলও পোস্ট করেছে বেঙ্গালুরু। সেখানে দেখা যাচ্ছে, গুগল ম্যাপের লোকেশনে পিন করা হয়েছে। এরপরেই কাগজ ফুঁড়ে বেরিয়ে আসে চিন্নাস্বামী স্টেডিয়াম। একই সঙ্গে উদ্বোধনী ম্যাচের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয় ওই রিলে। 

    Click here to Read More
    Previous Article
    ‘এবার কি বিশ্বকাপটাও চুরি করবে?’ বাংলাদেশের কাছে হারতেই নকভিকে খোঁচা প্রাক্তন পাক তারকার
    Next Article
    ক্রাচ নিয়ে হাঁটছেন, মঞ্চে উঠে নিতে পারলেন না পুরস্কার, হর্ষিতের চোটে আরও উদ্বেগে কেকেআর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment