Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata News: রাতের কলকাতায় ফের পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালক এবং আরোহীর

    3 days ago

    সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ফের রাতের কলকাতায় পথ দুর্ঘটনা। এবার জোকা মেট্রো স্টেশনের নীচে ডায়মন্ড হারবার রোডের ওপর মোটর বাইকের পিছনে পণ্যবাহী গাড়ির ধাক্কা। মৃত্যু হল বাইকের চালক সহ আরোহীর। মৃত চালকের নাম অঞ্জন সাধুখাঁ (২৯)। পুলিশ সূত্রে খবর, দুজনেরই মাথায় হেলমেট ছিল। পলাতক ঘাতক গাড়ির চালক। পেশায় অটোচালক ছিলেন তিনি। কবরডাঙা-টালিগঞ্জ রুটে অটো চালাতেন। 

    গতকাল রাত ১১টা নাগাদ, বান্ধবীর সঙ্গে নিয়ে, বাইক চালিয়ে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিলেন অঞ্জন সাধুখাঁ নামে ওই যুবক। সেই সময় পিছন থেকে পণ্যবাহী গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান দু'জনেই। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিদ্যাসগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতি ছিল পণ্যবাহী গাড়িটির। তবে মোটর বাইকটিরও গতিবেগ বেশি ছিল কিনা, তাও খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানা। 

    চলতি সপ্তাহেই নিউটাউনে ইকো পার্কের কাছে ঘটেছে ভয়াবহ পথ দুর্ঘটনা 

    নিউটাউনে ফের দুর্ঘটনা। ইকোপার্কের কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা। তারপরই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল চার চাকা গাড়ি। আশঙ্কাজনক অবস্থায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক-সহ গাড়িতে থাকা ৩ জন সওয়ারি। তাদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। আজ ভোরে প্রথমে ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে থাকা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট থেকে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছে, গাড়িতে থাকা ৩ জনকে উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। 

    সম্প্রতি আরও একটি মারাত্মক পথ দুররটনার ঘটেছে নদিয়া জেলায় 

    রাস্তায় দাঁড়িয়ে চলছিল পিকআপ ভ্যানের মেরামতির কাজ। সেই সময়ই পিছন থেকে ডাম্পারের ধাক্কা। নদিয়ার ধুবুলিয়ায় বাহাদুরপুরে, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল পিকআপ ভ্যানের চালকের। নাম রতন মণ্ডল(৪৫)। বাড়ি পলাশিপা়ড়া থানার ঈশ্বরপুরে। এই ঘটনায় আহতের সংখ্যা আরও ৩. স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে, পলাশিপাড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাহাদুরপুরের কাছে, গাড়িতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, দাঁড় করিয়ে তা সারাচ্ছিলেন গাড়ির চালক ও অন্যান্যরা। সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। 

    Click here to Read More
    Previous Article
    Behala Shivratri: বেহালার চন্ডীতলার চন্ডীমন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভিড় জমালেন ভক্তরা
    Next Article
    Baranagar News: বরানগরে 'তোলা-তাণ্ডব', ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১ জন

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment