Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata Metro: চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ রাজ্য

    1 day ago

    Kolkata Metro: চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। ১৫ ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটার কাজ শেষ করতে রাজ্যকে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে জট যেন কাটছেই না। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আগেই তুলেছিল মেট্রো কর্তৃপক্ষ। এরপর কলকাতা হাইকোর্টের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কাজ শেষ করার জন্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।      

    অনেকদিন ধরেই আটকে রয়েছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চিংড়িঘাটা মেট্রোর কাজ করতে হলে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই কাজ করা সম্ভব। অভিযোগ, রাজ্য সরকার এই যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি দেয়নি। আর তাই মেট্রোর কাজ এগনো সম্ভব হচ্ছে না।                      

    এর আগে চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে বলা হয়েছিল আগামী ১৫ ই ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে ৩ রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চ এই নির্দেশিকা দিয়েছিল। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা ৬ জানুয়ারির মধ্যে RVNL কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।                             

    রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায়, চিংড়িঘাটায় আটকে রয়েছে মেট্রো রুটের কাজ। ৩৬৬ মিটারের এই জট ঘিরে দীর্ঘদিন যাবৎ রাজ্য ও RVNL-এর তরজা চলছে অনেকদিন ধরে। তর্ক-বিতর্কে মেট্রোর কাজের গতি প্রকৃতি কী হতে চলেছে তা জানতে আগেই জল গড়িয়েছিল হাইকোর্ট অবধি। এবার তা গেল সুপ্রিম কোর্টে। কবে শেষ হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ, কবে পিলার নির্মাণ হবে, কবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ সম্পন্ন হবে, ফের তা নিয়ে উঠল প্রশ্ন।                   

    Click here to Read More
    Previous Article
    Humayun Kabir: পিছিয়ে গেল 'বাবরি যাত্রা', অনুমতিই চাননি হুমায়ুন কবীর ! দাবি পুলিশের
    Next Article
    West Bengal News Live Updates: পিছিয়ে গেল হুমায়ুন কবীরের 'বাবরি যাত্রা', কোনও অনুমতি চাওয়া হয়নি, দাবি পুলিশের

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment