Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kerala News: ‘বেডরুমে অন্য মহিলা…’, মারাত্মক অভিযোগ স্ত্রীর, কেরলের মন্ত্রী বললেন, ‘ভালবাসা অপরাধ নয়’

    1 week ago

    তিরুঅনন্তপুরম: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মন্ত্রিত্ব হারানোর মুখে। বিতর্কে কেরলের পরিবহণ মন্ত্রী কেবি গণেশ কুমার। বিধানসভা নির্বাচনের আগেই পিনারাই বিজয়নের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হতে পারে তাঁকে। সেই নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সংবাদমাধ্যমে মুখ খুললেন গণেশ। জানিয়ে দিলেন, ‘ভালবাসা কোনও অপরাধ নয়’। গণেশের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিন্দু মেনন। বিতর্কের জেরে সেই অভিযোগ তুলে নিলেও, বিপাকে পড়ে গিয়েছেন গণেশ। ( KB Ganesh Kumar)

    গণেশের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তোলেন বিন্দু। তিনি জানান,  বাড়িতে অন্য মহিলার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এমন ভঙ্গিতে দু’জনে ছিলেন, তা অত্য়ন্ত লজ্জাজনক। তিনি ছবি তুলতে গেলে, বাধা দেওয়া হয় তাঁকে। মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয় প্রথমে। তার পর একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা। (Kerala News)

    বিন্দু জানান, তিনি কাউকে গালিও দেননি, মারধরও করেননি। কিন্তু স্বামী তাঁকে মানসিক ভাবে অস্থির করে তুলছিলেন। নিজের আত্মীয়া, প্রাক্তন ডিজিপি আর শ্রীলেখাকে ফোন করে সাহায্য় চান তিনি। এর পর চালককে দিয়ে অন্য মহিলাটিকে কোথাও পাঠিয়ে দেন স্বামী। পরে পুলিশ এলেও, বিষয়টি এক্তিয়ার বহির্ভূত বলে জানানো হয় তাঁকে। বিন্দু জানান, তাঁর কাছে কিছু ছবিও আছে। পিনারাই-কন্যা বীণাকেও ফোন করে গোটা বিষয়টি জানান তিনি। 

    কোল্লাম জেলার পাঠানপুরমের পাঁচ-পাঁচবারের বিধায়ক গণেশ। কেরল কংগ্রেস (বি)-র চেয়ারপার্সনও তিনি, যা কেরল কংগ্রেসের ভেঙে যাওয়া অংশ গণেশের বাবা আর বালাকৃষ্ণ পিল্লাই পৃথক দলের প্রতিষ্ঠা করেন। তিনিও সাংসদ এবং বিধায়ক ছিলেন। বিতর্কের মুখে সংবাদমাধ্যমে যে সাফাই দেন গণেশ, তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। গণেশ বলেন, “অভিযোগ সত্য হোক বা অসত্য, পুরোটাই ব্যক্তিগত বিষয়। এতে বাইরের কারও নাক গলানো উচিত নয়।” কখনও কোনও মহিলার সঙ্গে অসদাচারণ করেননি বলেও জানান গণেশ। বলেন, “ভালবাসা কোনও অপরাধ নয়। প্রত্যেকের জীবনেই ভালবাসা আসে। এটা চলবেই।”

    তবে এই প্রথম নয়, ২০১৩ সালেও বিতর্কে জড়ান গণেশ। প্রথম স্ত্রী যামিনী টি তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের পাশাপাশি, শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন। সেই সময় ওম্মেন চান্ডির সরকারের মন্ত্রী পদ থেকেও ইস্তফা দিতে হয় গণেশকে। 

    Click here to Read More
    Previous Article
    Railway Projects : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডের ২টি রেল-প্রকল্পকে গ্রিন সিগন্যাল কেন্দ্রীয় মন্ত্রিসভার, খরচ পড়বে ৪,৪৭৪ কোটি টাকা
    Next Article
    India-Bangladesh Relations: বাংলাদেশকে ডিজেল দিতে শুরু করল ভারত, যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট চরমে, ঘুচছে দূরত্ব?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment