Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    India-Bangladesh Relations: বাংলাদেশকে ডিজেল দিতে শুরু করল ভারত, যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট চরমে, ঘুচছে দূরত্ব?

    1 week ago

    নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। সেই আবহেই বাংলাদেশকে ডিজেল সরবরাহ শুরু করল ভারত। পাইপলাইনের মাধ্য়মে সীমান্তের ওপারে ডিজেল পাঠানো হচ্ছে। অসমের নুমালিগড় শোধনাগার থেকে ডিজের পৌঁছচ্ছে বাংলাদেশে। সোমবার দুপুর থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। বুধবারের মধ্যেই বাংলাদেশে ৫০০০ টন ডিজেল পৌঁছে যাবে সেখানে। সবমিলিয়ে সময় লাগছে ৪৪ ঘণ্টা। (India Providing Diesel to Bangladesh)

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মহম্মদ রেজানুর রহমান এই খবরে সিলমোহর দিয়েছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে যে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে, বাংলাদেশের গায়েও সেই আঁত লাগছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বার্ষিক জ্বালানি সরবরাহের যে চুক্তি হয়েছে, তারই আওতায় বাংলাদেশকে ডিজেল দেওয়া হচ্ছে। (India Bangladesh Relations)

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের উত্তরে, দিনাজপুরের পার্বতীপুর ডিপোয় অসম থেকে ডিজেল ঢুকছে। ২০২৩ সালের মার্চ মাসে যে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা, তার মাধ্যমে পৌঁছচ্ছে ডিজেল। পাইপলাইন বসার আগে রেলপথেই জ্বালানি পৌঁছত। ভারতের কাছ থেকে জোগান মেলায়, আপাতত বাংলাদেশের চিন্তা খানিকটা কমল। 

    যুদ্ধের আবহে বাংলাদেশকে জ্বালানি জোগানোর এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বরাবর দুই দেশের মধ্য়ে সুসম্পর্ক থাকলেও, ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর তিক্ততা চরমে ওঠে। মহম্মদ ইউনূসের তদানীন্তন অন্তর্বর্তী সরকার দিল্লির সঙ্গে একাধিক বিদ্যুৎ এবং জ্বালানি চুক্তি সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। চুক্তির শর্তাবলী নিয়ে প্রশ্ন তোলা হয় সেই সময়। ঝাড়খণ্ডে আদানিগোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনাও কমিয়ে দেয় তারা। গ্যাস এবং LNG সরবরাহও বিঘ্নিত হয়। 

    তবে সম্প্রতি পরিস্থিতির উন্নতি হতে দেখা যাচ্ছে। সাধারণ নির্বাচনের পর বাংলাদেশে তারেক রহমান সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। তাঁর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি দিল্লি এসে বৈঠক করে যান বাংলাদেশের মেজর জেনারেল কায়সর রশিদ চৌধুরীও। আর তার পরই বাংলাদেশকে ডিজেল জোগানোর সিদ্ধান্ত নিল ভারত। আপাতত বাংলাদেশকে বছরে ১৮০০০০ টন ডিজেল দিতে চুক্তিবদ্ধ ভারত।

    ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রেজানুর বলেন, “ভারতের সঙ্গে যুক্তি হয়েছে আমাদের। ভারত ১৮০০০০ টন ডিজেল দেবে বছরে। তারই আওতায় ৫০০০ টন ডিজেল আসছে।” আগামী ছয় মাসে ভারত থেকে আরও ৯০০০০ টন জ্বালানি বাংলাদেশে পৌঁছবে।

    আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে জ্বালানি সঙ্কটের মুখে গোটা বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে তল সরবরাহে বিঘ্ন ঘটেছে। বাংলাদেশের উপরও এর মারাত্মক প্রভাব পড়েছে। কারণ বাংলাদেশ জ্বালানির ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই জ্বালানি ব্যবহারে রাশ টেনেছে তারেক রহমানের সরকার। কিছু জায়গায় মোটর সাইকেলের জন্য ১০ এবং গাড়ির জন্য ৪০ লিটার জ্বালানির সীমা বেঁধে দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Kerala News: ‘বেডরুমে অন্য মহিলা…’, মারাত্মক অভিযোগ স্ত্রীর, কেরলের মন্ত্রী বললেন, ‘ভালবাসা অপরাধ নয়’
    Next Article
    Aadhaar Card New Update: আপনার সময় বাঁচাবে এই অ্যাপ, আধার কার্ড আপডেট হবে মুহূর্তেই!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment