Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kalpana Iyer: 'খালি পায়ে নাচ করেছি, রক্তাক্ত হয়েছি, কখনও অভিযোগ করিনি', বলছেন 'রাম্বা হো' গার্ল কল্পনা আইয়ার

    19 hours ago

    কলকাতা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল তিনি, দীর্ঘ অনেক বছর পরে। তবে যে সময়ে তিনি নাচের তালে ঝড় তুলেছিলেন, সেই সময়ে সোশ্যাল মিডিয়া কার্যত ছিলই না! 'রাম্বা হো' (Ramba Ho) গানে নাচ করে যিনি ঝড় তুলেছিলেন, তিনি কল্পনা আইয়ার (Kalpana Iyer)। ১৯৮১ সালে বিনোদন দুনিয়ায় সাড়া ফেলেছিল, আরমান সিনেমার গান, 'রাম্বা হো'। গানটি গেয়েছিলেন উষা উত্থুপ। আর সেই নাচ করে পর্দায় ঝড় তুলেছিলেন, কল্পনা আইয়ার! পায়ে পায়ে, সেই তরুণীর বয়স আজ ৭০-এর কোঠায়!

    সদ্যই কল্পনা আইয়ার 'রাম্বা হো' গানে নাচ করে মঞ্চ মাতান। কে বলবে তাঁর বয়স ৭০! ভিডিওতে দেখা যাচ্ছে, 'রাম্বা হো' গানে নাচ করছেন কল্পনা আইয়ার। আশির দশকে, এই গানে কল্পনার নাচেই মজেছিল সিনে জগৎ। আর দীর্ঘ এতদিন বলে, সাক্ষাৎকার দিতে গিয়ে, কল্পনার কথায় ভেসে উঠল, সেই স্মৃতির আভাসই।

    সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কল্পনা আইয়ারে বলেছেন, 'আমি ১৭ বছর বয়স থেকে নাচ করছি। আমি কখনও কোনও অভিযোগ করিনি। আমায় সাজঘর ভাগ করে নিয়েছি। খালি পায়ে নাচ করেছি, রক্তাক্ত হয়েছি। শুধু 'রাম্বা হো' নয়, তার আগে, 'রাজা হিন্দুস্থানী' ছবির জন্য ও আমি খালি পায়ে নেচেছিলাম। রক্তাক্ত হয়েছিলাম। খুব সত্যি কথা বলতে, আমার কাছে অভিযোগ করার ও সময় ছিল না। আমি কেবল কাজ করে গিয়েছি, চেষ্টা করে গিয়েছি, কী কী ভাবে সুযোগ পেতে পারি আমি। আমার জীবনে অশেষ আনন্দ নিয়ে এসেছে এই নাচই।'

    বর্তমান প্রজন্ম, নাচ আর বলিউড নিয়ে কথা বলতে গিয়ে কল্পনা আইয়ার বলেন, 'এখনকার দিনে মেয়েরা কাজের ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করে। তবে হ্যাঁ, আমরাও যথেষ্ট কষ্ট করেছিলাম, সেই কথা অস্বীকার করতে পারি না। তবে এখন, তুমি কতটা খাটছো, সেটা দেখে প্রযোজকেরা তোমার ওপর টাকা ঢালতে চান। যত বেশি তুমি খাটবে, তত বেশি প্রযোজক তোমার ওপর টাকা ঢালবে। সুন্দর ঝলমলে পোশাকে, একেবারে নিপূণভাবেই মেয়েরা এখন নাচ করে। যুগ বদলেছে, সেই বিষয়ে আমার সম্পূর্ণ সম্মান রয়েছে। এখন যাঁরা কাজ করছেন, তাঁদের অনেক শুভেচ্ছা।'

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ABP Ananda (@abpanandatv)

    Click here to Read More
    Previous Article
    Arijit Singh-Aamir Khan: জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে আমির খান! থাকবেন দিন দুয়েক, নতুন কাজের পরিকল্পনা?
    Next Article
    বয়কট ঘোষণার পরও বদলাবে ছবি! ভারত-পাক ক্রিকেট যুদ্ধে এখনও কী কী নাটক বাকি?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment