Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Arijit Singh-Aamir Khan: জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে আমির খান! থাকবেন দিন দুয়েক, নতুন কাজের পরিকল্পনা?

    20 hours ago

    কলকাতা: অরিজিৎ সিংহের (Arijit Singh) হঠাৎ নেওয়া একটা পদক্ষেপ আর তার ফলে, কার্যত তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর 'প্লেব্যাক' করবেন না অরিজিৎ সিংহ, অর্থাৎ আর সিনেমায় শোনা যাবে না তাঁর গলা। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে কার্যত সবাইকে চমকে দিয়েছিলেন অরিজিৎ। আবেগপ্রবণ অনুরাগীরা অবশ্য তাঁকে বারে বারে অনুরোধ করেছিলেন, তিনি যেন এই সিদ্ধান্ত ফের একবার ভেবে দেখেন। কিন্তু অরিজিৎ জানিয়ে দিয়েছেন, তিনি স্বাধীনভাবে গানের কাজ করবেন। তবে আজ যে ঘটনা ঘটল, তাতে কার্যত চমকে গিয়েছেন সবাই। 

    আজ খবর ছড়িয়ে পরে, জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে হঠাৎ হাজির হয়েছেন, আমির খান। কিন্তু তিনি কেন এসেছেন, সেই খবর অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। আমির খানের কলকাতা সফর নিয়ে যথেষ্ট নিরাপত্তা আর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। জানা যাচ্ছে, আমির খান গতকাল রাতেই অরিজিৎ সিংহের বাড়ি এসেছেন। আগামী ২ দিন তিনি অরিজিতের বাড়িতে থাকবেন। আজ সকালে, অরিজিতের বাড়ি থেকে স্টুডিও যাওয়ার পথে আমির খান ক্যামেরাবন্দি হন। সেই সময়ে তাঁর চোখে ছিল চশমা। গায়ে চামড়ার জ্যাকেট। ব্যাকব্র্যাশ করা চুলে দেখা যায় আমির খানকে। অরিজিতের বাড়ি থেকে বেরিয়ে, জমায়েত জনতার দিকে হাত নেড়ে গাড়িতে উঠে পড়েন তিনি।

    আমির খানের 'দঙ্গল' ছবিতে কাজ করার সময় থেকেই আমির আর অরিজিতের মধ্যে গভীর বন্ধুত্ব। আমির খানকে মিস্টার পারফেকশানিস্ট বলা হয়, তিনি ভীষণ বেছে কাজ করতে পছন্দ করেন। অন্যদিকে, সবরকম কাজ করতে পছন্দ করেন না অরিজিৎ ও। তবে অরিজিৎ আর আমির, একে অপরের সঙ্গে কাজ করতে ভীষণ স্বচ্ছন্দ। আমির খান এই কথা একাধিকবার বলেছেন যে, তিনি নিজেও অরিজিতের ভক্ত। এমনকি, আমিরের ছবির জন্য যখন কোনও গান রেকর্ড করতে যান অরিজিৎ, তখন তিনি চান যে, আমির যেন স্টুডিওতে উপস্থিত থাকেন। এ হেন আমির অরিজিৎ সমীকরণ যখন সবারই জানা, সেই সময়ে আমিরের জিয়াগঞ্জে উড়ে আসা সবাইকে বেশ অবাক করেছে। তবে কী আমির আর অরিজিৎ নতুন কোনও কাজ করছেন?

    এই খবর এবিপি লাইভ বাংলা আগেই দিয়েছিল যে, অরিজিৎ ছবি পরিচালনা করছেন। সেই ছবির শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। আমিরের জিয়াগঞ্জ আগমণের কারণ, সেই ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি নয় তো? উত্তর দেবে সময়।

    Click here to Read More
    Previous Article
    Gold Price Today : বাজেটের পরই বিরাট কমল সোনার দাম! চমকে যাবেন যে দামে আজ সোনা পাচ্ছেন !
    Next Article
    Kalpana Iyer: 'খালি পায়ে নাচ করেছি, রক্তাক্ত হয়েছি, কখনও অভিযোগ করিনি', বলছেন 'রাম্বা হো' গার্ল কল্পনা আইয়ার

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment