Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: হাঁটুর সমস্যায় ভোগা ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বিরাট আপডেট দিলেন সিএসকের সিইও

    3 days ago

    নয়াদিল্লি: তাঁর বয়স বহুদিনই ৪০-র গণ্ডি পার করে ফেলেছেন। সাম্প্রতিক সময়ে হাঁটুর সমস্যাও ভুগেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাই বারংবারই প্রতি আইপিএল মরশুম শেষে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। এই আইপিএল মরশুমের আগেও (IPL 2026) একই প্রশ্ন উঠছিল। মাহিকে সিএসকে আসন্ন মরশুমের জন্য রিটেন করলেও, তিনি কয়টি ম্যাচ খেলবেন, সেই নিয়েও জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন।

    ধোনির ভবিষ্যৎ জল্পনা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান মাহি অন্তত আরও এক বছর খেলবেন। তিনি জানান, 'মহেন্দ্র সিংহ ধোনি ২০২৬ সালের আইপিএল খেলার জন্য উপলব্ধ।' ইতিমধ্যেই কিন্তু আইপিএলের প্রস্তুতি সারতেও নেমে পড়েছেন ধোনি। প্রায় মাসখানেক আগে ধোনির ব্যাট, প্যাড পরে অনুশীলন শুরু করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেক্ষেত্রে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ধোনির একটি ভিডিও শেয়ার করেছিল, যেখানে তিনি প্যাড পরছেন এবং তারপর তাঁর ব্যাট কভার থেকে বের করছেন।

    এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এমএস ধোনির অনুশীলনের সময়কার ভিডিও শেয়ার করা হয়েছে, এতে তাঁর সঙ্গে সৌরভ তিওয়ারিকেও দেখা যাচ্ছে। উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটার সৌরভ তিওয়ারি বর্তমানে জেএসসিএ-র সচিব পদে রয়েছেন। তিনি আইপিএলে ধোনির সঙ্গেও খেলেছেন।

    বর্তমানে রুতুরাজ গায়কোয়াড় সিএসকে দলের অধিনায়ক, এবার দল সঞ্জু স্যামসনকেও ট্রেডের মাধ্যমে তাদের শিবিরে অন্তর্ভুক্ত করেছে হলুদ ব্রিগেড। সঞ্জুকে ধোনির উত্তরসূরি হিসেবে মনে করা হচ্ছে, তাই এটা দেখার বিষয় হবে যে আইপিএল ২০২৬-এ ধোনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন নাকি উইকেটকিপিং করবেন? কারণ গত মরশুমেই তিনি হাঁটুর সমস্যায় ভুগছিলেন। তবে এর জবাব পেতে আরও খানিকটা সময় কিন্তু অপেক্ষা করতেই হবে। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএসকে আধিকারিক কিন্তু PTI-কে এও জানিয়েছেন যে ধোনি হয়তো গোটা মরশুমের সবকয়টি ম্যাচ খেলবেন না। 

    ২০২৬ সালের আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংস দল               

    অংশুল কম্বোজ, গুরজাপনিত সিংহ, জেমি ওভারটন, এমএস ধোনি, মুকেশ চৌধুরী, ন্যাথান এলিস, নূর আমেদ, রামকৃষ্ণ ঘোষ, সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উরভিল প্যাটেল, খলিল আমেদ, শ্রেয়স গোপাল, আকিল হোসেন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, ম্যাথিউ শর্ট, আমন খান, সরফরাজ খান, ম্যাট হেনরি, রাহুল চাহার, জাকারিয়া ফৌলকাস

    Click here to Read More
    Previous Article
    India vs Bangladesh: ফাইনালে বাংলাদেশকে চুরমার করল ভারত, একপেশে ম্যাচ জিতে এশিয়া সেরা টিম ইন্ডিয়া
    Next Article
    T20 World Cup 2026: সহ অধিনায়কই বাদ! টি-২০ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন নিয়ে বিতর্ক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment