Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    India vs Bangladesh: ফাইনালে বাংলাদেশকে চুরমার করল ভারত, একপেশে ম্যাচ জিতে এশিয়া সেরা টিম ইন্ডিয়া

    3 days ago

    ব্যাংকক: ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে না বলে গোঁ ধরেছিল বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বায়না ধরেছিল। উস্কানি দিয়েছিল পাকিস্তান। তবে কড়া অবস্থান নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপ আয়োজন করে। আইসিসি-র বোর্ড মিটিংয়ে বাংলাদেশের দাবি ভোটাভুটিতে ১৩-২ ব্যবধানে হেরে যায়।

    এবার ক্রিকেট মাঠেও ভারতের বিরুদ্ধে বিরাট পরাজয় হজম করতে হল বাংলাদেশকে। তবে সেটা মহিলাদের ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপ খেলতে নামাই হয়নি লিটন দাসদের। এবার আরও এক টুর্নামেন্ট থেকে ব্যর্থ হয়ে ফিরছে বাংলাদেশ। ফের ভারতের কাছে ধাক্কা খেতে হল বাংলাদেশকে। রবিবার ব্যাংককে মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপ (Rising Stars Asia Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচে ভারতের কাছে কার্যত আত্মসমর্পণ করল বাংলাদেশের মহিলা ব্রিগেড। একশো রানও তুলতে পারল না বোর্ডে। বিশ্রীভাবে হেরে গেল। চ্যাম্পিয়ন হল ভারত।

    তাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত। রবিবার খেতাবি যুদ্ধে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। রাধা যাদবদের সামনে ছিল বাংলাদেশের চ্যালেঞ্জ। গতবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রবিবার খেতাব ধরে রাখার লক্ষ্যে নামেন নন্দিনী কাশ্যপরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। টি-২০ ফর্ম্যাটের এই টুর্নামেন্টে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যেই দুই ওপেনার নন্দিনী কাশ্যপ এবং দীনেশ বৃন্দা আউট হয়ে যান মাত্র ৩৩ রানে। ব্যর্থ হন অনুষ্কা শর্মা (৮) এবং মিন্নু মানিও (০)। 

     

    সেখান থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন তেজল হাসনবিশ। সঙ্গত করেন অধিনায়ক রাধা। ৬৯ রানের জুটি গড়েন তাঁরা। তেজল লড়াকু হাফসেঞ্চুরি করেন। ভারতের বাকি ব্যাটাররাও আর কেউই রান পাননি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে ভারত। 

    তবে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশের মহিলা দল। তৃতীয় ওভার থেকেই বাংলাদেশের উইকেট পড়তে থাকে। ওপেনার শামিমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করেন। ভারতীয় স্পিনারদের সামনে ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন প্রেমা রাওয়াত। ৬ জন ভারতীয় বোলার হাত ঘুরিয়ে প্রত্যেকেই উইকেট পেয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    Jasprit Bumrah: আমদাবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন উইকেট নিয়েই বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেললেন যশপ্রীত বুমরা
    Next Article
    IPL 2026: হাঁটুর সমস্যায় ভোগা ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বিরাট আপডেট দিলেন সিএসকের সিইও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment