Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs PAK: ভারতের কাছে হার , টিভি সেটটাই ভেঙে গুঁড়ো করলেন পাক-ভক্ত! ভিডিও ভাইরাল

    3 days ago


    হার তো হয়েছে আগেও বহুবার। টি-টোয়েন্টির ইতিহাসে ভারতের কাছে বারবার হেরেছে পাকিস্তান। নতুন কিছু নয়। কিন্তু ৬১ রানের পরাজয় ! এ যেন হারের মাইলস্টোন ! 

    ভারত পাক ম্যাচ মানেই সব সময় যেন ফাইনালের মতো উত্তেজনা। কলম্বোতে টানটান ম্যাচের সাক্ষী হতে এসেছিলেন কিছু পাকিস্তানি ভক্তও। ভারতের একেকটা উইকেট পড়তে হয়ত আশায় বুকও বেঁধেছিলেন, কিন্তু পাক ব্যাটাররা শুরু থেকেই স্বপ্নভঙ্গ করতে শুরু করে। ১৭৬ রানের সামনে দাঁড়িয়ে পরপর উইকেট খোয়ায় পাকিস্তান। উসমান খানের উইকেট পড়ার পর যেন শেষ আশার বাতিও নিভে যায়। আর তারপরই কার্যত মুষড়ে পড়েন পাকভক্তরা। কিন্তু হারের পর এমন কাণ্ড ঘটাবেন, ভাবেননি কেউই। 

    এক পাক ভক্ত আবেগ সামলাতে না পেরে লিখে ফেললেন, আবার হার ভারতের কাছে। আমি হতাশায় আমার টিভি সেট ভেঙে ফেলছি। একেবারে ভাইরাল হয়ে যায় সেই টিভি ভাঙার ভিডিও। একেবারে লাঠি দিয়ে সজোরে মারতে শুরু করেন টিভি সেটটি। কার্যত গুঁড়ো গুঁড়ো হয়ে যায় টিভিটি। চারিদিকে ছড়িয়ে পড়ে কাচ। 

    [yt]https://youtube.com/shorts/Ikten3RtK3A?si=_EEcKcajA-E3Y35H[/yt]

    আর এদিকে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ভারতের জয়ের প্রতিক্রিয়ায়। পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে বের হয়েছে একের পর এক মিম। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা-মহাতারকা থেকে রাজনীতিবিদদের অনেকেই। ভাইরাল হয়েছে ভারতের জয়ের পর প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের 'আফগান জলেবির' সঙ্গে নাচ !      

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

    Click here to Read More
    Previous Article
    Indian Student Death: ক্য়ালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্র, ৬ দিন পর দেহ উদ্ধার কর্ণাটকের পড়ুয়ার
    Next Article
    Ind vs Pak Match : 'একজন লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান', নকভিকে তুলোধনা শোয়েবের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment