Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs PAK: 'ফর্ম্যাট বদলে যাক, জায়গা, বা তারিখ কিন্তু...' পাকিস্তানকে তীব্র খোঁচা শাহের

    3 days ago

    আরও একবার। দুরমুশ পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচে কার্যত কোনও প্রতিদ্বন্দ্বিতাই রইল না । আগাগোড়া ব্যাটে-বলে পাকিস্তানকে কোণঠাসাই করে গেল ভারত। আর একের পর এক হোঁচটের শেষে বিরাট হার হল পাকিস্তানের। আর আসমুদ্র হিমাচল ফেটে পড়ল উচ্ছ্বাস - উল্লাসে। আতসবাজির খেলা, পাড়ায় পাড়ায় মধ্যরাত অবধি উৎসব , সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইল রবিবাসরীয় সন্ধেয়। 

    অমিত শাহের প্রতিক্রিয়া 

    ভারতের দুর্দান্ত জয়ের পর পাকিস্তানকে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।  ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, "ভালো খেলেছ, টিম ইন্ডিয়া। খেলার  ফর্ম্যাট, জায়গা বা তারিখ পরিবর্তন হতে পারে, কিন্তু ভারত বনাম পাকিস্তানের ফলাফল সবসময় একই থাকবে। পুরো দলকে অভিনন্দন।" 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Amit Shah (@amitshahofficial)

     

    অন্যান্য মন্ত্রীদের প্রতিক্রিয়া

    কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং লিখেছেন, "ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছে এবং ঐতিহাসিক জয় অর্জন করেছে। এই দুর্দান্ত জয়ের জন্য টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন। তোমাদের আবেগ, শৃঙ্খলা এবং দলগত স্পিরিট, আবারও দেশকে সম্মানিত করেছে। এই জয় প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত।"   

    অনুপম খেরের প্রতিক্রিয়া 

    ভারতের জয়ে আপ্লুত হয়ে  ম্যাচ  শেষ হওয়ার আগের মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের । ভারত যখন জয় পায়, তখন তিনি শিবের নাম জপ করছিলেন। এদিন ছিল মহাশিবরাত্রি । তাই অনুপম পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "হর হর মহাদেব! জয় ভোলেনাথ। #INDvsPAK।" 

    এদিন ১৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। বিরাট রানের টার্গেট এমন নয়। তবে এই লক্ষ্যমাত্রা নিয়েও কার্যত শুরু থেকেই ধাক্কা খেতে থাকে পাক ব্যাটাররা। প্রথম ৩-৪ ওভারেই তাদের পরপর ধাক্কা দেন ভারতীয় বোলাররা। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়া মানেই পাকিস্তানের হার, একবারের ব্যতিক্রম ছাড়া এটাই যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। তাই কি শুরু থেকেই দুর্বল ক্রিকেট খেলেছিল পাক ব্যাটাররা ? ক্রমাগত হোঁচট খেতে খেতে ৬১ রানে হার মানে পাকিস্তান। তারপরই দেশজুড়ে শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের উৎসব। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তা ঘাট...ছেয়ে যায় টিম-ইন্ডিয়ার জয়গানে। 

     

    Click here to Read More
    Previous Article
    Ind vs Pak Match : 'একজন লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান', নকভিকে তুলোধনা শোয়েবের
    Next Article
    Dhirendra Shastri: অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা মেরেছিল, ক্রিকেটে খেলোয়াড়েরা মেরেছে, পাকিস্তানকে বিদ্রুপ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment