Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs PAK: ড্রেসিংরুমে বক্তৃতা দিয়েও পাকিস্তানকে তাতাতে পারলেন না নকভি, জিতে সেলফি উৎসব জয় শাহ-রোহিতের

    3 days ago

    কলম্বো: এশিয়া কাপ থেকে নাটক শুরু করেছিলেন মহসিন নকভি (Mohsin Naqvi)। যিনি পাকিস্তানের (IND vs PAK) মন্ত্রী হওয়ার পাশাপাশি পাক ক্রিকেট বোর্ডের প্রধান। এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট। পহেলগাঁওয়ে জঙ্গি হানা আর ভারতের জবাবি অপারেশন সিঁদুরের পর দুই দেশের যুদ্ধের আবহে ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। নকভি এশিয়া কাপের ট্রফি নিয়ে দেশের ফিরে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি দেননি।

    টি-২০ বিশ্বকাপের আগেও তৈরি করেছিলেন নাটকীয় পরিস্থিতি। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে উস্কেছিলেন। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাতিল হওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলেছিল পাকিস্তান। যদিও আইসিসি-র চাপে বয়কটের রাস্তা থেকে পিছিয়ে আসে। টি-২০ বিশ্বকাপে মাঠের লড়াইয়ে মুখ পুড়ল পাকিস্তানের। ভারতের কাছে ৬১ রানে হেরে গেলেন সলমন আলি আঘারা। দাপটের সঙ্গে ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিল ভারত।

    নকভি নিজে রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ছিলেন। দলকে তাতাতে তিনি ম্যাচের আগে পাকিস্তানের ড্রেসিংরুমেও গিয়েছিলেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। যদিও নকভির ভোকাল টনিকেও পাকিস্তান ক্রিকেটের হাল ফিরল না। বরং আঁধার আরও বাড়ল। টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে গেল ৮-১।

    ম্যাচ দেখতে এদিন মাঠে হাজির ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ভারত ম্যাচ বয়কট করবে হুমকি দিয়ে আইসিসি-কে যেভাবে চাপে রাখতে চেয়েছিল পিসিবি, তাতে জয় শাহও যেন এই ম্যাচ করতে পেরে স্বস্তিতে। আর মধুরেণ সমাপয়েৎ হল ভারত পাকিস্তানকে বাইশ গজের লড়াইয়ে দুরমুশ করায়। জয় শাহর শরীরী ভাষাতেও স্বস্তি আর উৎসব। স্ত্রী-পুত্রের সঙ্গে সেলফি তুললেন তিনি। 

     

    জয় শাহর পাশাপাশি ভারতের ম্যাচ দেখতে হাজির ছিলেন বোর্ডের প্রেসিডেন্ট মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লরা। সঙ্গে ছিলেন ভারতের গতবারের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক, হিটম্যান রোহিত শর্মা। তবে রোহিত একা নন। স্ত্রী রীতিকাকে নিয়ে গিয়েছিলেন। কলম্বোয় বসে দলের বড় জয় দেখলেন তিনি।

    পাকিস্তানকে ক্রিকেটীয় দ্বৈরথে কার্যত দাঁড়াতেই দিল না ভারতীয় দল। একপেশেভাবে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।

    Click here to Read More
    Previous Article
    IND vs PAK: 'কিছু কিছু ক্ষেত্রে পারফর্মেন্সের অভাব ছিল', টিমের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের অধিনায়ক?
    Next Article
    Ind vs Pak: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি কত রান ভারতের? বাবরদের বিরুদ্ধে পর পর রেকর্ড?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment