Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gold-Silver Price Today: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও কমল সোনার দাম, হাসি ফুটল মধ্যবিত্তের মুখে!

    21 hours ago

    সাধারণ হিসাবে বলে ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে দাম বাড়তে থাকে সোনার। কিন্তু এবার দেখা গেল এক উলটপুরাণ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সোনার দাম কমে গেল বেশ খানিকটা। এতে যাঁরা সোনা কিনতে চাইছেন, তাঁদের মুখের হাসিটা বেশ চওড়া হল। তবে চিন্তা বাড়ল এই মূল্যবান ধাতুতে বিনিয়োগকারীদের। কিন্তু কত হল আজ সোনার দাম? চলুন দেখে নিই এক ঝলকে।

    ২৪ ক্যারেট সোনার দাম

    ২ মার্চ তুলনায় প্রতি গ্রামে প্রায় ৩৭৪ টাকা দাম কমেছে পাকা সোনার। আজ অর্থাৎ ৪ মার্চ ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে গ্রাম প্রতি ১৬ হাজার ২০০ টাকা। আপনি যদি ১০ গ্রাম কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৬২ হাজার টাকা।

    ২২ ক্যারেট সোনার দাম

    দাম কমেছে গয়না তৈরির সোনারও। প্রতি গ্রামে ৩৫৫ টাকা দাম কমেছে এই সোনার। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯০ টাকা। আপনি যদি সোনার গয়না কিনতে চান তাহলে প্রতি ১০ গ্রামের জন্য আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৫৩ হাজার ৯০০ টাকা।

    আপনি যদি ২২ ক্যারেটের গয়নার সোনা বিক্রি করতে চান, তাহলে আপনি গ্রাম প্রতি আপনি পাবেন ১৪ হাজার ৭৪২ টাকা। যা আগের দিনের তুলনায় কমে গিয়েছে ৩৪০ টাকা। ১০ গ্রাম সোনা বিক্রি করলে আপনি পাবেন ১ লক্ষ ৪৭ হাজার ৪২০ টাকা।

    ১৮ ক্যারেট সোনার দাম

    দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। গ্রাম প্রতি ২৯৫ টাকা দাম কমেছে এই সোনার। আজ প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৫ টাকায়।

    রুপোর দাম

    দাম কমে গিয়েছে আর এক মূল্যবান ধাতু, রুপোরও। প্রতি কেজিতে প্রায় ১৫ হাজার ১৪৫ টাকা দাম কমেছে এই ধাতুর। ৪ মার্চ ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৪৪০ টাকা।

    সোনা ওজন দাম (টাকায়)
    ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৬২০০
    ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫৩৯০
    ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪৭৪২
    ১৮ ক্যারেট ১ গ্রাম ১২৬৩৫
    রুপো (৯৯৯) ১ কেজি ২৭২৪৪০

    তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

    Click here to Read More
    Previous Article
    Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
    Next Article
    Cervical Cancer: সার্ভাইকাল ক্যান্সারে প্রতি ৮ মিনিটে ১ মহিলার মৃত্যু হয়! প্রতিরোধের এই ৫ উপায় জেনে রাখুন

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment