Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক

    22 hours ago

    Stock Market Crash :  বুধবার দালাল স্ট্রিটে (Dalal Street) রক্তক্ষয়ী পতনের সাক্ষী থাকল বিনিয়োগকারীরা (Investment)। সেনসেক্স (Sensex) ১৮০০ পয়েন্ট এবং নিফটি (Nifty 50) ৫৫০ পয়েন্টের বেশি পড়ে গেলেও, সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল ভারতের প্রতিরক্ষা খাতের (Defence Stocks) কোম্পানিগুলির মধ্যে। বিশেষ করে যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি তৈরির সঙ্গে যুক্ত স্টকগুলি আজ বিনিয়োগকারীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

    কেন বাড়ছে এই যুদ্ধ-সংশ্লিষ্ট শেয়ারগুলি ?
    বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতির কারণেই এই পরিবর্তন। যখন বড় বড় ডিফেন্স জায়ান্টরা কিছুটা থমকে আছে, তখন ছোট ও মাঝারি মাপের কোম্পানিগুলি—যারা ড্রোন, মিসাইল পার্টস ও যুদ্ধবিমান তৈরির উপকরণ সরবরাহ করে—তাদের চাহিদাই এখন তুঙ্গে।

    আজকের বিশেষ পারফর্মার:
    তেজাস নেটওয়ার্কস (Tejas Networks): সশস্ত্র বাহিনীর জন্য যোগাযোগ পরিকাঠামো সরবরাহকারী এই সংস্থার শেয়ারের দর আজ সকালে প্রায় ৮% বৃদ্ধি পেয়েছে।

    পারাস ডিফেন্স (Paras Defence): মিসাইল ও ফাইটার জেটের যন্ত্রাংশ তৈরির সঙ্গে যুক্ত এই কোম্পানিটিও ৮% এর কাছাকাছি লাফ দিয়েছে।

    জেন টেকনোলজিস (Zen Technologies): অ্যান্টি-ড্রোন সিস্টেমের দুনিয়ায় অগ্রগণ্য এই সংস্থার শেয়ার দর ৪%-এর বেশি বেড়েছে।

    আইডিয়াফোর্জ (ideaForge): ভারতের শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারক এই সংস্থার দর বেড়েছে ৫%-এর ওপর।

    সোলার ইন্ডাস্ট্রিজ (Solar Industries): গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির এই নামী সংস্থার শেয়ারেও ৩% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

    ‘মিশন সুদর্শন চক্র’ ও দীর্ঘমেয়াদি সম্ভাবনা
    বাজার বিশ্লেষক অমিত গোয়েলের মতে, এই বৃদ্ধির পিছনে কেবল যুদ্ধ নয়, বরং ভারত সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও কাজ করছে। ভারত সরকার জার্মানি, ফ্রান্স এবং ইজরায়েলের মতো দেশগুলির সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি করেছে। এছাড়া ‘মিশন সুদর্শন চক্র’-এর অধীনে ২০৩৫ সালের মধ্যে ভারতের মাল্টি-লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির লক্ষ্যমাত্রা এই সংস্থাগুলির ব্যবসাকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে।

    দালাল স্ট্রিটে হাহাকার: তেলের দামে আগুন
    প্রতিরক্ষা শেয়ারগুলি হাসলেও সামগ্রিক বাজারের অবস্থা শোচনীয়। মধ্যপ্রাচ্যে উত্তজনা ও হরমুজ প্রণালীতে সংকটের জেরে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এর ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সেনসেক্স ও নিফটির ওপর। বিএসই (BSE) মিডক্যাপ এবং স্মলক্যাপ ইনডেক্সগুলিও আজ ২%-এর বেশি নিচে নেমেছে।

    ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

    Click here to Read More
    Previous Article
    Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
    Next Article
    Gold-Silver Price Today: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও কমল সোনার দাম, হাসি ফুটল মধ্যবিত্তের মুখে!

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment