Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পালটা মাস্টারস্ট্রোক মোহনবাগানের! সমর্থকদের জোড়া ফ্রি টিকিটের ঘোষণা গোয়েঙ্কার

    15 hours ago

    ৬ মার্চ ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে জোড়া টিকিট উপহার ম্যানেজমেন্টের। ফেডারেশনের সিদ্ধান্তে যুবভারতীতে প্রথমে এই ম্যাচে আয়োজন 'রুদ্ধদ্বার' হওয়ার কথা থাকলেও পরে দর্শকদের জন্য আংশিক খোলা থাকার কথা জানানো হয়।

    ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পরই মাস্টারস্ট্রোক মোহনবাগানের (Mohun Bagan)। ৬ মার্চ ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে জোড়া টিকিট উপহার ম্যানেজমেন্টের। ফেডারেশনের সিদ্ধান্তে যুবভারতীতে প্রথমে এই ম্যাচে আয়োজন ‘রুদ্ধদ্বার’ হওয়ার কথা থাকলেও পরে দর্শকদের জন্য আংশিক খোলা থাকার কথা জানানো হয়। এর মধ্যে সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা, ওড়িশা ম্যাচে সমর্থকরা দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন। যা সমর্থকদের আরও বেশি উদ্বুদ্ধ করবে।

    তিন ম্যাচে টানা জয় এবং ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন রবসন রবিনহোরা। পরের ম্যাচ যুবভারতীতেই ওড়িশা এফসি’র বিরুদ্ধে। যে ম্যাচ প্রথমে ‘রুদ্ধদ্বার’ করার নির্দেশ দেওয়া হলেও সমর্থকদের প্রতিবাদ ও ক্লাবকর্তাদের প্রবল চাপের সামনে পিছু হটে ফেডারেশন।

    এবার বিরাট ঘোষণা গোয়েঙ্কার। সোশাল মিডিয়ায় মোহনবাগানের তরফ থেকে জানানো হয়, ‘হোলির শুভলগ্নে ও আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অনুপ্রেরণা ও শক্তি নারীদের সম্মান জানানোর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমাদের আবেগপ্রবণ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীকস্বরূপ আসন্ন ওড়িশা ম্যাচে প্রত্যেক সমর্থক দু’টি টিকিট বিনামূল্য পাবেন। সমর্থকরা মোহনবাগানের শক্তি, তাঁরাই হৃৎস্পন্দন। তাঁদের ভালোবাসা ও আবেগকে সম্মান জানাতে আমাদের এই পদক্ষেপ। সবুজ-মেরুন পরিবারের সকল মহিলাদের আমরা কুর্নিশ জানাই। চলুন এই ম্যাচটাকে সবুজ-মেরুন উৎসবে পরিণত করা যাক।’ তবে ওয়াকিবহাল মহলের মতে, ফেডারেশন যেভাবে সমর্থকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে, এই সিদ্ধান্ত তার বিরুদ্ধে মাস্টারস্ট্রোক। মোহনবাগান ম্যানেজমেন্ট যেন বুঝিয়ে দিল, তারা সমর্থকদের পাশেই থাকছে। 

    উল্লেখ্য, কেরালার বিরুদ্ধে ম্যাচে দর্শকদের ‘নিয়মবিরুদ্ধ আচরণে’র অভিযোগে আসন্ন ওড়িশা এফসি ম্যাচটি ‘রুদ্ধদ্বার’ করার নির্দেশ দেয় এআইএফএফ। যার তীব্র প্রতিবাদ করে ম্যানেজমেন্ট। এর সঙ্গে ম্যাচ না দেখতে যাওয়ার কথা জানান, ক্লাব সচিব সৃঞ্জয় বোস। সমর্থকদের প্রতিবাদ ও ক্লাবকর্তাদের প্রবল চাপের সামনে পিছু হটে ফেডারেশন। পুরো স্টেডিয়াম খোলা না হলেও, আংশিকভাবে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়।

    Click here to Read More
    Previous Article
    একটা শর্তেই সেমির যুদ্ধে অভিষেককে বাদ দেওয়ার পক্ষে শাস্ত্রী, বদলি হিসেবে কাকে পছন্দ?
    Next Article
    ইডেনে সেমির লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, অতীত ভুলে নতুন যুদ্ধে নামছেন মার্করামরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment