Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    একটা শর্তেই সেমির যুদ্ধে অভিষেককে বাদ দেওয়ার পক্ষে শাস্ত্রী, বদলি হিসেবে কাকে পছন্দ?

    16 hours ago

    বিশ্বকাপে রানখরা চলছে অভিষেক শর্মার। ৬ ম্যাচে রান সংখ্যা মাত্র ৮০। সেমির যুদ্ধে কি তাহলে অভিষেককে বসিয়ে দেওয়া উচিত? এবার ভারতের তারকা ওপেনারকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী।

    বিশ্বকাপে রানখরা চলছে অভিষেক শর্মার (Abhishek Sharma)। ৬ ম্যাচে রান সংখ্যা মাত্র ৮০। সেমির যুদ্ধে কি তাহলে অভিষেককে বসিয়ে দেওয়া উচিত? এই নিয়ে প্রবল জল্পনা চলছে। এবার ভারতের তারকা ওপেনারকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, অভিষেককে বসিয়ে দেওয়া যায় একটাই শর্তে। আর সেটা হলে বিকল্প হিসেবে কাকে নেওয়া যায়, সেটাও জানিয়ে দিলেন শাস্ত্রী।

    প্রথম তিন ম্যাচে শূন্যের হ্যাটট্রিক। মাঝে পেটের অসুস্থতায় একটি ম্যাচ খেলতে পারেননি। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করায় আশা করা গিয়েছিল, হয়তো তিনি ছন্দে ফিরছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অনেকের মতে, অভিষেকের আত্মবিশ্বাসের সমস্যা হচ্ছে। তাছাড়া যেভাবে বারবার অফস্পিনারের ফাঁদে পা দিচ্ছেন, সেটাতেও হয়তো আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে।

    সেটা মাথায় রেখেই শাস্ত্রী বলেন, “যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে মানসিকভাবে অভিষেক ভালো জায়গায় নেই। বা ওর মানসিকতা ধাক্কা খেয়েছে, সেটা বুঝতে হবে। সেটা বাইরে থেকে কথা বলেই বুঝতে হবে। কীভাবে নেটে ব্যাট করছে, সেটাও দেখতে হবে। যদি সেই ক্ষেত্রে কোনও সমস্যা হয়, তাহলে আমার মতে ঈশানকে ওপেনে পাঠানো উচিত। আর নিচের দিকে রিঙ্কু সিংকে খেলানো উচিত।”

    অর্থাৎ শাস্ত্রীর মতে ওপেন করুক সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে জেতান সঞ্জু। অন্যদিকে আগুনে ফর্মে আছেন ঈশান। তবে শাস্ত্রী মনে করিয়ে দিচ্ছেন, “একটা পরিবর্তনের জায়গা থাকলেও আমি অভিষেককেই খেলাতাম। কারণ শেষ যখন ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল, তখন অভিষেক দারুণ খেলেছিল। ও আগে ভালো খেলেছে। দ্রুত সেঞ্চুরি করতে পারে। ওর ব্যাটে যথেষ্ট গোলাবারুদ আছে। আমি ওয়াংখেড়েতেও সেটা দেখতে চাই।”

    Click here to Read More
    Previous Article
    ওয়াংখেড়েতে ফ্যাক্টর হতে পারে শিশির, বাটলারকে দ্রুত ফেরাতে অর্শদীপ-অস্ত্রে আস্থা ভারতের
    Next Article
    ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পালটা মাস্টারস্ট্রোক মোহনবাগানের! সমর্থকদের জোড়া ফ্রি টিকিটের ঘোষণা গোয়েঙ্কার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment