Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bollywood News: সম্পর্ক হোক বা বিচ্ছেদ, অকারণেই 'গোল্ড ডিগার'-এর তকমা পেয়েছেন যে সব নায়িকারা!

    3 days ago

    কলকাতা: বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন দিব্যা আগরওয়াল (Divya Agarwal)। সম্প্রতি একটি গেম শো তে, ভব্যা সিংহ আর অর্চনা গৌতমের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে তাঁর। একটি গেম শো-র অংশ তাঁরা। আর সেখানেই দিব্যার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন, ভব্যা সিংহ। তিনি দাবি করেছেন, স্বামীর সঙ্গে আর একসঙ্গে থাকেন না দিব্যা আগরওয়াল। স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে ভব্যা বলেছিলেন, 'এমনি এমনি মানুষ দিব্যাকে গোল্ড ডিগার বলে না। একটা ভুয়ো মেয়ে। ও সবার কাছেই মিথ্যে বলে, এই গেম শো-তেও বলেছে।'

    তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিনেত্রীকে শুনতে হয়েছে, তাঁরা নাকি 'গোল্ড ডিগার'। কী এই শব্দবন্ধের মানে? 'গোল্ড ডিগার' শব্দটিকে নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। এই শব্দবন্ধ তাঁদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাঁরা ভালোবাসার পরিবর্তে টাকা, উপহার, সম্পত্তির জন্য কোনও ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখে বা বিয়ে করে। বলিউডের একাধিক অভিনেত্রীকেই শুনতে হয়েছে, তাঁরা নাকি 'গোল্ড ডিগার'। অর্থের লোভে নাকি তাঁরা বিবাহ করেছেন বা সম্পর্ক রেখেছেন। 

    সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির সম্পর্কের খবর দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেনের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন ললিত মোদি। জানিয়েছিলেন তাঁদের নাকি বিয়ে হয়ে গিয়েছে। পরে অবশ্য তিনি খোলসা করেন, বিয়ে নয়, সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু এই পোস্ট ছড়িয়ে পরার পরেও সুস্মিতা সেন এই বিষয় নিয়ে মুখ খোলেননি। পরবর্তীতে একটি পোস্ট করে বলেছিলেন, বিয়ে তো নয়ই, বাগদান ও হয়নি তাঁর। এরপরে অবশ্য ললিত মোদির সঙ্গে আর কোনও সম্পর্কের গুঞ্জন শোনা যায়নি সুস্মিতা সেনের। তবে ললিত মোদির সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় সুস্মিতা সেনকে গোল্ড ডিগার বলেছিলেন অনেকেই। 

    পরবর্তীকালে সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) থেকে শুরু করে মালাইকা অরোরা (Malaika Arora), অনেক অভিনেত্রীকেই শুনতে হয়েছে, তাঁরা নাকি অর্থের লোভে বিবাহ করেছেন বা বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। তবে সামান্থা রুথ প্রভুর সঙ্গে যখন নাগা চৈতন্য়ের সম্পর্ক ভেঙে যায়, তখন অনেকেই মনে করেছিলেন বোধহয় মোটা টাকা খোরপোশের লোভে বিচ্ছেদে রাজি হয়েছিলেন। তবে সবাইকে বেশ অবাক করেই সামান্থা প্রকাশ করেছিলেন, তিনি একটা পয়সাও খোরপোশ হিসেবে নেননি। অন্যদিকে মালাইকারও বিচ্ছেদের পরে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    Rohit Shetty: নতুন ছবি নিয়ে ভুয়ো খবরে জেরবার রোহিত শেট্টি, কী পদক্ষেপ নিলেন?
    Next Article
    Arijit Singh: অরিজিতের বাড়িতে আমির, আসল কারণ কী ছিল? অবশেষে হল খোলসা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment