Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!

    5 days ago

    কলকাতা: মধ্যপ্রাচ্যে ক্রমাগত জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। মৃত্যু হয়েছে, আয়াতোল্লা আলি খামেনেইয়ের। আর এই পরিস্থিতিতেই এক ইরানিয়ান অভিনেত্রী মডেলের মন্তব্য ঘিরে তোলপাড় হল সোশ্যাল মিডিয়া। তিনি মন্দানা করিমি (Mandana Karimi)। জন্মসূত্রে ইরানের বাসিন্দা হলেও, দীর্ঘদিন ধরেই ভারতে রয়েছেন তিনি। এখানেই গড়ে তুলেছেন তাঁর কেরিয়ার। 'ভাগ জনি', 'ম্যায় অউর চার্লিজ়', 'কেয়া কোল হ্যায় হাম ৩'-এর মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন মন্দানা করিমি। টেলিভিশনে 'লক আপ' বা 'বিগ বস ৯'-এর মতো শো-তে যোগ দিয়ে নজর কেড়েছিলেন তিনি। আর এবার, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি!

    সম্প্রতি মন্দানা করিমি প্রকাশ করেছেন, তিনি পাকাপাকিভাবে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরে, দেশের পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে বলে মনে করছেন মন্দানা। সেই কারণে তিনি ভারত ছাড়ার কথা ভাবছেন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি যখনই জানতে পেরেছেন যে, আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে তখনই তিনি স্থির করে ফেলেছেন যে তিনি দেশে ফিরে যাবেন।

    মন্দানা করিমির কথায়, 'আমি আমার ব্যাগ গুছিয়ে ফেলেছি। আমি ভারত ছাড়ছি। আমার মনে হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এসে গিয়েছে। তবে এই সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে মোটেই সহজ ছিল না, যথেষ্ট কঠিন ছিল। যে সময়ে আমি ভারতে এসেছি, কাজ করা শুরু করেছি, সেই সময়ে আমার বয়স সত্যিই অনেকটা কম ছিল। ভারতই আমায় সমস্ত কিছু দিয়েছে। মডেলিং দিয়ে আমার কেরিয়ার শুরু, সেটাও আমায় ভারতই দিয়েছে। আমার অভিনয়ের কেরিয়ার, জনপ্রিয়য়তা, সেটাও তো আমায় দিয়েছে ভারতই। এখানে আমার কত প্রিয় বন্ধু রয়েছেন। তবে আমার মনে হয়, ভারতে আমার কোনও মতামত নেই। আমার বক্তব্য শোনবার কেউ নেই।'

    মন্দানা করিমি আরও বলেন, ভারতে থাকতে তাঁর ঠিক কী কী সমস্যা হয়েছে। অভিনেত্রীর কথায়, 'শেষ ২ মাস আমার ভীষণ কঠিন সময় কেটেছে। মুম্বইতে থেকে আমার এত একা কখনও লাগেনি, বাড়ির কথা কখনও মনে পড়েনি। আমার এখানে অনেক বন্ধু রয়েছে।  আমি প্রতিবাদ করেছি, ইরান নিয়ে কথা বলেছি, তাতে আমার বন্ধু বিচ্ছেদ হয়েছে। সেইদিক থেকে দেখতে গেলে ভারত বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে। বোধহয় আমি যা পেতাম, ভারত তাই দিয়েছে। এবার আমার অন্য কিছু করার সময় এসেছে, আমি ইরানে পাড়ি দেব এবার।'

     

     

    Click here to Read More
    Previous Article
    Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
    Next Article
    Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment