Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!

    5 days ago

    কলকাতা: ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) আর অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সম্পর্কের সমস্যার গুঞ্জন, বারে বারে, বিভিন্ন সময়েই প্রকাশ্যে চলে এসেছে। শোনা গিয়েছে, আর নাকি এক ছাদের তলায় থাকেন না অভিষেক আর ঐশ্বর্য্য। মেয়েকে নিয়ে আলাদা থাকেন অভিনেত্রী আর পরিবারের সঙ্গে থাকেন অভিষেক। তবে এই গুঞ্জন যখনই ছড়িয়েছে, তখনই তা নস্যাৎ করে দিয়েছেন অভিষেক আর ঐশ্বর্য্য ২ জনেই। শেষবার যখন এই গুঞ্জন উঠেছিল, শোনা গিয়েছিল তাঁদের সম্পর্ক কার্যত ভাঙনের মুখে, সেই সময়ে 'কান' চলচ্চিত্র উৎসবের মঞ্চে, এক মাথা সিঁদুর পরে সবাইকে যেন চুপ করিয়ে দিয়েছিলেন ঐশ্বর্য্য। আর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-এর পুত্রের বিবাহে যেন ঐশ্বর্য্য ফের একবার বুঝিয়ে দিলেন, তাঁদের মধ্যে সমস্ত সম্পর্ক স্বাভাবিকই রয়েছে। 

    একটা সময়ে শোনা গিয়েছিল, আসলে অভিষেক নয়, ঐশ্বর্য্যর সঙ্গে সমস্যা তৈরি হয়েছে জয়া বচ্চনের। সেই কারণেই আলাদা থাকছেন ঐশ্বর্য্য। এর পরে, অভিষেক আর অমিতাভ বচ্চনের সঙ্গে ঐশ্বর্য্যকে এক ফ্রেমে দেখা গেলেও, কখনও একসঙ্গে দেখা যায়নি ঐশ্বর্য্য রাই বচ্চন আর জয়া বচ্চনকে। তবে অর্জুন তেন্ডুলকরের রিসেপশন যেন ম্যাজিক করে দিল। সানিয়া চন্দোকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অর্জুন। আর এই বিবাহ অনুষ্ঠানেই একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই বচ্চন আর জয়া বচ্চন। একসঙ্গে ফ্রেম ও শেয়ার করেন তাঁরা। তবে অবশ্যই সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। 

    এর আগে, নিজেদের ১৮ বছর পূর্তির পরেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। আর সেই ছবিতে তাঁর সঙ্গে রইলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও আরাধ্যা (Aaradhya)।  সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্য তাঁদের ৩ জনের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন। সঙ্গে একটি সাদা হার্ট সাইনের ছবি শেয়ার করে নিয়েছিলেন। আর এই ছবি দেখেই ফের যেন নতুন করে উচ্ছ্বাস অনুরাগীদের মধ্যে। অনেকেই মনে করেছিলেন, তাঁদের মধ্যে যে সমস্যা ছিল, তা মিটে গিয়েছে। সেই কারণেই ফের এক হয়েছেন অভিষেক ও ঐশ্বর্য্য।

    এই গুঞ্জন শুরু হয়েছিল অম্বানি পরিবারের বিবাহ থেকে। সেই বিয়েবাড়িতে আলাদা এসেছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সেই থেকেই শুরু হয়েছিল গুঞ্জন, তবে কি বচ্চন পরিবারে উঠেছে বিচ্ছেদের সুর? আর কি একসঙ্গে থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য্য? শোনা গিয়েছিল, বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সঙ্গেই থাকছেন অভিষেক। অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য্য।

     

    Click here to Read More
    Previous Article
    Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
    Next Article
    Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment