Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Arijit Singh: শান্তিনিকেতনে শ্যুটিং, প্রথম সিনেমা পরিচালনা নিয়ে ব্যস্ত অরিজিৎ সিংহ! নায়ক নায়িকা কে?

    3 days ago

    কলকাতা: অরিজিৎ সিংহের (Arijit Singh) একটা ঘোষণা যেন নড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। হঠাৎই 'প্লেব্যাক' থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, নতুন করে আর কোনও সিনেমার গানের প্রোজেক্ট হাতে নেবেন না তিনি। তবে যে প্রোজেক্টগুলিতে তিনি কাজ করছেন, সেগুলির কাজ শেষ করবেন। তাঁর এই ঘোষণায় টলিউড থেকে বলিউডে, মিশ্র প্রতিক্রিয়া। কেই অবাক হয়েছেন, কারও মনখারাপ হয়েছে, কেউ শিল্পীর কাছে আবেদন করেছেন গোটা বিষয়টা পূর্ণবিবেচনা করতে, কেউ আবার ভীষণ খুশি হয়েছেন অরিজিতের এই সিদ্ধান্তে। অরিজিৎ জানিয়েছেন, তিনি স্বাধীনভাবে মিউজিকের কাজ করবেন। 

    অরিজিতের ঘোষণার পর থেকেই বিভিন্ন রকম জল্পনা শোনা যাচ্ছে, তাহলে কী জীবনের নতুন কোনও ইনিংস শুরু করতে চলেছেন অরিজিৎ? এবার কি তাঁকে দেখা যাবে একেবারে অজানা কোনও ভূমিকায়? জানা যাচ্ছে, অরিজিৎ এবার পরিচালক হিসেবে কাজ করছেন। তবে তাঁর কাছে এর কাজ নতুন নয়। এর আগেও একটি পরিচালনার কাজ করে ফেলেছেন অরিজিৎ। তবে এবার একটি সম্পূর্ণ সিনেমা তৈরি করছেন তিনি। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির মূল অংশের শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। অরিজিৎ পরিচালিত এই ছবির হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র কন্যা শোরা (Shora)। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন, অরিজিৎ পুত্র। একেবারে নতুন একটি জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের। ছবিটির প্রযোজনা করছেন অরিজিৎ, তাঁর স্ত্রী কোয়েল সিংহ ও মহাবীর জৈন।

    এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya)। বাঙালি এই অভিনেতা চুটিয়ে কাজ করছেন বলিউডে। আর এবার, অরিজিতের ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির চিত্রনাট্য একসঙ্গে লিখেছেন অরিজিৎ আর কোয়েল। পরিকল্পনা, ছবিটি বড়পর্দায় মুক্তির আগে পাঠানো হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দিব্যেন্দু বলছেন, 'গান হোক বা ছবি, অরিজিতের মনে যে শিল্পীসত্তা রয়েছে, সেটা সবসময়, সবার আগে প্রকাশ পায়। পরিচালক হিসেবে, সেটে ভীষণ শান্ত থাকে অরিজিৎ। ও প্রথমে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বসে, খুব ঠাণ্ডা মাথায় দৃশ্যটা বুঝিয়ে দেয়। ছবিতে যে আবেগ রয়েছে, সেটা বুঝতে খুব সুন্দরভাবে সাহায্য করে। ওর কাছে, অভিনয়টা আবেগ থেকে আসবে। টেকনিক্যাল বিষয়গুলোর থেকে ওর কাছে গুরুত্বপূর্ণ হল ভিতর থেকে আসা অভিনয়।'

    অরিজিতের প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্ত সম্পর্কে দিব্যেন্দুর মত, 'আমি চিরকালই অরিজিতের গানের ভক্ত। আমার মনে হয়, এই প্রজন্মের মধ্যে ওর মতো সূক্ষ গলা আর কারও নেই। ওর পরিচালনায় কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। আশা করি, ও আবার গানের দুনিয়াতে ফিরে আসবে। কারণ ওর গলা তো হাজার হাজার মানুষের মন ছুঁয়ে যায়।'

    Click here to Read More
    Previous Article
    Arijit Singh: গানে ভরিয়েছেন ভুবন, পরিচালক অরিজিৎ সিংহ কেমন? কী অভিজ্ঞতা হল অভিনেতা দিব্যেন্দুর?
    Next Article
    Dev-Prosenjit: স্ক্রিনিং কমিটির বৈঠকে হওয়া মান-অভিমানের ইতি! 'কাছের মানুষ' প্রসেনজিতের বাড়িতে হাজির দেব

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment