Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Arijit Singh: গানে ভরিয়েছেন ভুবন, পরিচালক অরিজিৎ সিংহ কেমন? কী অভিজ্ঞতা হল অভিনেতা দিব্যেন্দুর?

    3 days ago

    কলকাতা: এরপর? অরিজিৎ সিংহ (Arijit Singh) ঘোষণা করেছেন, তিনি আর সিনেমায় গান গাইবেন না। 'প্লেব্যাক' থেকে দূরে থাকবেন তিনি, কাজ করবেন স্বাধীনভাবে। তবে এরপর? এই প্রশ্নটা ঘুরছে টলিউড, বলিউড থেকে শুরু করে, তামাম অনুরাগীদের মধ্যেই। অরিজিৎ খালি জানিয়েছিলেন, তিনি গান ছাড়বেন না। কিন্তু তাঁর পরবর্তী কাজ সম্পর্কে তিনি কোনও হদিশ দেননি। দর্শকমহলে যখন এই চর্চা তুঙ্গে, তখনই জানা যাচ্ছে, নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অরিজিৎ।

    এবার ছবি পরিচালনার কাজে হাত দিচ্ছেন অরিজিৎ। তবে এই প্রথম নয়, এর আগেও স্বল্পদৈর্ঘ্যের কাজ পরিচালনা করেছেন তিনি। তবে এবার, একেবারে পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করছেন অরিজিৎ। প্রযোজনার দায়িত্ব ও নিজের হাতে রাখছেন তিনি। অরিজিৎ পরিচালিত এই ছবির হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র কন্যা শোরা (Shora)। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন, অরিজিৎ পুত্র। একেবারে নতুন একটি জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন,  দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya)।

    জানা যাচ্ছে, শান্তিনিকেতনে হবে সিনেমার মূল অংশের শ্যুটিং। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়েছে, তবে তা একেবারে প্রাথমিক পর্যায়ে। কেমন চলছে শ্যুটিং? সেটে কেমন পরিবেশ? এবিপি লাইভকে দিব্যেন্দু বলছেন, 'গান হোক বা ছবি, অরিজিতের মনে যে শিল্পীসত্তা রয়েছে, সেটা সবসময়, সবার আগে প্রকাশ পায়। পরিচালক হিসেবে, সেটে ভীষণ শান্ত থাকে অরিজিৎ। ও প্রথমে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বসে, খুব ঠাণ্ডা মাথায় দৃশ্যটা বুঝিয়ে দেয়। ছবিতে যে আবেগ রয়েছে, সেটা বুঝতে খুব সুন্দরভাবে সাহায্য করে। ওর কাছে, অভিনয়টা আবেগ থেকে আসবে। টেকনিক্যাল বিষয়গুলোর থেকে ওর কাছে গুরুত্বপূর্ণ হল ভিতর থেকে আসা অভিনয়।'

    অরিজিতের প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্ত সম্পর্কে দিব্যেন্দুর মত, 'আমি চিরকালই অরিজিতের গানের ভক্ত। আমার মনে হয়, এই প্রজন্মের মধ্যে ওর মতো সূক্ষ গলা আর কারও নেই। ওর পরিচালনায় কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। আশা করি, ও আবার গানের দুনিয়াতে ফিরে আসবে। কারণ ওর গলা তো হাজার হাজার মানুষের মন ছুঁয়ে যায়।'  ছবির প্রযোজনা নিজের হাতে রেখেছেন অরিজিৎ। ছবিটির প্রযোজনা করছেন অরিজিৎ, তাঁর স্ত্রী কোয়েল সিংহ ও মহাবীর জৈন। ছবির চিত্রনাট্য একসঙ্গে লিখেছেন অরিজিৎ আর কোয়েল। পরিকল্পনা, ছবিটি বড়পর্দায় মুক্তির আগে পাঠানো হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। 

    Click here to Read More
    Previous Article
    Prosenjit Chatterjee on Rani: মুক্তি পাচ্ছে রানির 'মর্দানি ৩', বিশেষ বার্তা দিলেন প্রথম ছবির নায়ক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
    Next Article
    Arijit Singh: শান্তিনিকেতনে শ্যুটিং, প্রথম সিনেমা পরিচালনা নিয়ে ব্যস্ত অরিজিৎ সিংহ! নায়ক নায়িকা কে?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment