Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    আজ আইএসএলে ইস্টবেঙ্গলের সামনে নর্থইস্ট, খেলবেন কি ক্রেসপো? চোট নিয়ে চিন্তায় অস্কার

    1 day ago

    আইএসএল শুরু হয়নি। সোমবার প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর দলের চোট-আঘাতের তালিকাটা দেখলে যে কোনও লাল-হলুদ সমর্থকের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। নাওরেম মহেশ সিং, কেভিন সিবিয়ে, মহম্মদ রাকিপের চোট ছিলই, রবিবার অনুশীলনে দেখা মিলল না সল ক্রেসপোরও। কোচ জানালেন, অসুস্থ থাকায় তিনি এদিন আসেননি। জোর দিয়ে না বললেও, …

    আইএসএল শুরু হয়নি। সোমবার প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর দলের চোট-আঘাতের তালিকাটা দেখলে যে কোনও লাল-হলুদ সমর্থকের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। নাওরেম মহেশ সিং, কেভিন সিবিয়ে, মহম্মদ রাকিপের চোট ছিলই, রবিবার অনুশীলনে দেখা মিলল না সল ক্রেসপোরও। কোচ জানালেন, অসুস্থ থাকায় তিনি এদিন আসেননি। জোর দিয়ে না বললেও, সোমবার তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী অস্কার।

    তবে প্রথম ম্যাচে নামার আগে তিনটি ইতিবাচক দিক রয়েছে ইস্টবেঙ্গলের। প্রথমত, ঘরের মাঠে ম্যাচ দিয়ে এবারের আইএসএল শুরু করতে চলেছেন আনোয়ার আলিরা। দ্বিতীয়ত, একমাত্র কলকাতার দুই প্রধান ছাড়া এই টালমাটাল বাজারে অন্য কোনও দলই সারা মরশুম অনুশীলন চালিয়ে যায়নি। তৃতীয়ত, এই নর্থ-ইস্টে নেই আলাদিন আজেরাই। আইএসএলের টালবাহানার মধ্যে তাঁকে লোনে অন্যত্র ছেড়ে দিয়েছে পাহাড়ের দলটি। সোমবার লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে হিরোসির পরিবর্ত নবাগত বিদেশি ইউসুফ আজেজারির।

    লাল-হলুদ কোচ বলছেন, “পারফরম্যান্স ভালো করার জন্য যেমন পরিকল্পনা আর পরিবেশ লাগে, তেমনভাবেই এগিয়ে চলেছে। ফুটবলাররা খেলার জন্য মুখিয়ে আছে। এটাও জানি, এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব অনেক। সমর্থকরা ট্রফি ছাড়া অন্য কিছু বোঝে না।”

    আইএসএলের নিজেদের প্রথম ম্যাচে নামার আগে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো বলছেন, “গত মরশুমে এমন সময় আমি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলাম, তখন মরশুম শুরু হয়ে গিয়েছিল। টানা ম্যাচে হারের ফলে ড্রেসিংরুমের পরিবেশ একেবারে হতাশাজনক ছিল। বর্তমানে ইমামির অনেক ভালো দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পারফরম্যান্স ভালো করার জন্য যেমন পরিকল্পনা আর পরিবেশ লাগে, তেমনভাবেই এগিয়ে চলেছে। ফুটবলাররা খেলার জন্য মুখিয়ে আছে। এটাও জানি, এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব অনেক। সমর্থকরা ট্রফি ছাড়া অন্য কিছু বোঝে না।”

    এদিন সল ক্রেসপোর অনুপস্থিতি নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, “সল অসুস্থ তাই অনুশীলনে আসেনি। আশা করছি, ম্যাচে ওকে পাওয়া যাবে।” চোট পেয়ে দেশে চলে যাওয়া কেভিন সিবিয়েকে ঠিক ক’টা ম্যাচ পাওয়া যাবে না, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। কেভিন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “কেভিনের ফিরতে দুই সপ্তাহ লাগবে। তারপর দেখা যাবে ক’টা ম্যাচে ওকে পাওয়া যায়।” নর্থ-ইস্টের অভিজ্ঞ স্প্যানিশ কোচ জুয়ান পেদ্রো বেনালিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ। তিনি বলেন, “গত বছর দুর্দান্ত মরশুম গিয়েছে নর্থইস্টের। ওদের কোচের অভিজ্ঞতার জেরে দারুণ কিছু লড়াই করার ক্ষমতা রয়েছে নর্থইস্টের।”

    Click here to Read More
    Previous Article
    Grapes Eating Benefits: এক ফলেই কমবে ব্লাড প্রেশার, নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল, ভাল থাকবে হার্ট
    Next Article
    পাকিস্তান হারতেই ভেঙে চুরমার শয়ে শয়ে টিভি! ‘ঐতিহ্য’ মেনেই হতাশায় ডুবল পাক মুলুক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment