Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    AFG vs UAE Highlights: সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দিল আফগানিস্তান, সুপার এইটে উঠতে পারেন রশিদ খানরা?

    7 hours ago

    নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচে রুদ্ধশ্বাস পরাজয়ের জ্বালা কিছুটা জুড়োল আফগানিস্তান। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহিকে ৫ উইকেটে হারিয়ে দিলেন রশিদ খানরা। সেই সঙ্গে সুপার এইটে ওঠার লড়াইয়ে খাতায় কলমে অন্তত টিকে রইলেন। 

    টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) আফগানিস্তানের দিকে নজর ছিল অনেকের। বিভিন্ন দেশের টি-২০ লিগে আফগান ক্রিকেটারেরা যেভাবে দাপট দেখান, তাতে বিশ্বকাপে তাঁরা কেমন করেন, দেখার অপেক্ষায় ছিলেন বিশেষজ্ঞরাও। বিশেষ করে গত টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর আফগানিস্তানকে নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ডাবল সুপার ওভারে হার আফগান স্বপ্নকে জোরাল ধাক্কা দিয়েছে। সোমবার সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পেলেন রশিদ খানরা।

    ব্যাটে-বলে নায়ক আজমাতুল্লা ওমরজাই (Azmatullah Omarzai)। প্রথমে বল হাতে ৪ উইকেট নিলেন। ব্যাট করতে নেমে ২১ বলে করলেন ৪০ রান। সেই সঙ্গে হাফসেঞ্চুরি করলেন ইব্রাহিম জাদ্রান। ১৬১ রান তাড়া করতে নেমে মাত্র ৫ উইকেট খুইয়ে ১৯.২ ওভারে লক্ষ্যপূরণ আফগানিস্তানের।

    ৩ ম্যাচে ২ পয়েন্ট হল আফগানিস্তানের। প্রথমে নিউজ়িল্যান্ড, পরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। গ্রুপ ডি-র পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে আফগানিস্তান। তবে নেট রান রেটে অনেক পিছিয়ে।

    এখান থেকে সুপার এইটে কীভাবে যেতে পারে আফগানিস্তান? অলৌকিক কিছু দরকার। মঙ্গলবার কানাডা যদি নিউজ়িল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে দরজা খুলতে পারে আফগানিস্তানের। সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে কানাডাকে। এবং সেটা বড় ব্যবধানে। তবে কানাডা মঙ্গলবার নিউজ়িল্যান্ডের কাছে হেরে গেলে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে যাবে। 

     

    নয়াদিল্লিতে সোমবারের ম্যাচে মন জিতল সংযুক্ত আরব আমিরশাহিও। বিহারে জন্মগ্রহণ করা শোয়েব খান ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে শুরুতেই চাপে ফেলেছিলেন আফগানিস্তানকে। পরে বল হাতে বাঁহাতি পেসার জুনেইদ সিদ্দিকিও নজর কাড়লেন। তবে তাঁদের লড়াই ব্যর্থ হল। শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও শেষরক্ষা করতে পারল না সংযুক্ত আরব আমিরশাহি।

    Click here to Read More
    Previous Article
    ENG vs ITA: ইডেনে টিম ইন্ডিয়া! ইতালির প্রতিরোধ গুঁড়িয়ে জ্যাকসের ব্যাটে ঝড়, ভাঙল মর্গ্যানের রেকর্ড
    Next Article
    Morning Workout Benefits: সকালেই শরীরচর্চা করা কেন সবচেয়ে ভাল? শরীর-স্বাস্থ্যের কী কী উপকার হবে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment