Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Aam Aadmi Party: গুরুদ্বারের বাইরে গুলি করে খুন AAP নেতাকে, দিনে-দুপুরে ঝাঁঝরা করে দিল দৃষ্কৃতীরা

    1 week ago

    জলন্ধর: প্রকাশ্য দিনের আলোয় আম আদমি পার্টির নেতাকে গুলি করে খুন। গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হল AAP নেতা লাকি ওবেরয়কে। মোটর সাইকেলে চেপে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। কার্যত ঝাঁঝরা করে দেওয়া হয় লাকিকে। দিনে দুপুরে এমন ঘটনায় উত্তেজনা পঞ্জাবে। (Lucky Oberoi)

    পঞ্জাবের জলন্ধরে এই ঘটনা ঘটেছে। মডেল টাউন গুরুদ্বারে গিয়েছিলেন লাকি। গুরুদ্বারের বাইরে পার্কিংয়ে গাড়িটি সঠিক জায়গায় দাঁড় করাচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপর হামলা হয়। গাড়িতে বসে থাকা অবস্থাতেই ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও, সেখানে মারা যান লাকি। (Aam Aadmi Party)

    প্রাথমিক ভাবে যে এফআইআর দায়ের হয়েছে, সেই অনুযায়ী, পর পর বেশ কয়েক রাউন্ড গুলি করা হয় লাকিকে। স্থানীয়রাই প্রথমে ছুটে যান। এর পর খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে তারা। লাকি স্ত্রী পৌরসভা নির্বাচনে AAP থেকে প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি।

    পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজ্যের AAP সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাদের আমলে দিনে দুপুরে এমন খুনের ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের হাতে পঞ্জাবের আইন-শৃঙ্খলা একেবারে বেঙে পড়েছে বলেও অভিযোগ করেন।

    প্রতাপ লেখেন, ‘ভগবন্ত সিংহের আমলে পঞ্জাবের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। দিনের আলোয়, গুরুদ্বারের বাইরে লাকি ওবেরয়কে যেভাবে খুন করা হল, তাতে বাস্তব পরিস্থিতি স্পষ্ট। শাসকদলের নেতারাও নিরাপদ নন। তাহলে সাধারণ নাগরিকদের কী হবে? বর্তমানে আতঙ্কে দিন কাটছে পঞ্জাবের, হিংসা বাড়ছে। AAP সরকার নিজেদের প্রচারে ব্যস্ত। এর দায় কার’?

    বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা, শিরোমণি অকালি দলের বিক্রম সিংহ মজিথিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিক্রমের দাবি, ৮ থেকে ১০টি গুলি লাকিকে ছিন্নভিন্ন করে দিয়েছে। পঞ্জাবে খুনখারাপি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বলেও দাবি তাঁর।

    Click here to Read More
    Previous Article
    Arijit Singh-Iulia Vantur: সলমন খানের প্রেমিকার সঙ্গে জুটি বাঁধলেন অরিজিৎ সিংহ, ভ্যালেন্টাইন্স ডে-র আগে বড় চমক
    Next Article
    Repo Rate: রেপো রেট অপবরিবর্তিই রাখল রিজার্ভ ব্যাঙ্ক, ফলে আপাতত কমছে না EMI

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment