Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Yuzvendra Chahal: চাহালের সঙ্গে এক পোস্টারে ধনশ্রী, AI দিয়ে ত মাহভাশ, শেফালি, প্রতিক্রিয়ায় যুজবেন্দ্র লিখলেন.....

    3 days ago

    মুম্বই: বর্তমানে ক্রিকেটের ২২ গজ থেকে দূরে তাঁকে স্টুডিওতে বসে ভারত বনাম নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ে ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে। বহুদিন হল তিনি ভারতীয় দলে সুযোগও পাচ্ছেন না। তবে তা সত্ত্বে চর্চার কেন্দ্রে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তাঁর ক্রিকেটের জন্য নয়, চাহাল বর্তমানে চর্চার কেন্দ্রে তাঁর ব্যক্তিগত জীবনের জন্য।

    স্ত্রী ধনশ্রীর (Dhanashree Verma) সঙ্গে বিবাহবিচ্ছেদ তো আগেই সম্পন্ন হয়েছিল। হালে পাওয়া খবর অনুযায়ী চাহালের সঙ্গে আরজে মাহভাশের (RJ Mahvash) সম্পর্ক ভেঙেছে। দুইজন সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলোও করেছেন। এরই মাঝে আবার চাহালের সঙ্গে শেফালি বাগ্গাকে দেখা গিয়েছে। এই সব নিয়েই সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন একটি পোস্ট করেন।

    AI দিয়ে তৈরি ওই পোস্টারে চাহালের সঙ্গে সঙ্গে ধনশ্রী, মাহভাশ ও শেফালি বাগ্গাও রয়েছেন। গ্রাফিক শিল্পী বিজয় কুমার বারিয়ার তৈরি এই পোস্টারের মধ্যমণি চাহাল। কপিল শর্মার এক সিনেমা 'Kis Kisko Pyaar Karoon'-র আদলে চাহালকেন্দ্রিক কাল্পনিক এই সিনেমার নাম নাম রাখা হয় 'Kis Kisko Pyaar Karoon 3'। সাধারণত তারকারা এ ধরনের পোস্টে কোনওরকম মন্তব্য করেন না, গোটাটা এড়িয়েই যান। তবে চাহাল নিজে এই পোস্টে কমেন্ট করেন। তিনি গোটা বিষয়টাকে মজা হিসাবে নিয়েই লেখেন, 'দুই, তিনজনকে বাদ দিয়ে দিয়েছ অ্যাডমিন, পরের বার আরও ভাল করে রিসার্চ কর।'

     

    প্রসঙ্গত উল্লেখ্য চাহাল দিনকয়েক আগেই আরজে মাহভাশ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। রাজ শামানির পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছিলেন, 'এই প্রথমবার আমি কারও সঙ্গে প্রকাশ্যে কথা বলছি, তাই লোকে অনেক কিছু অনুমান করতে শুরু করেছে । তাকে (আর জে মাহভাশ) ঘর ভাঙার জন্য দায়ী করা হয় । লোকে জিজ্ঞাসা করতে থাকে যে, কেন সে চাহালের সঙ্গে রয়েছে? আমার খারাপ লাগে যে, একজন বন্ধু আমাকে খারাপ সময় থেকে বের করে এনেছিল এবং তাকে এইসবের মধ্যে টেনে আনা হচ্ছে।'

    চাহাল আরও বলেন, 'এমনকী যখন আমরা বন্ধুদের সঙ্গে গ্রুপে থাকতাম, তখনও শুধুমাত্র আমাদের ছবি ক্রপ করে ব্যবহার করা হতো । অবশেষে আমরা বাইরে যাওয়া বন্ধ করে দিই, কারণ আমাদের ভয় ছিল যে, অন্য কোনও গল্প তৈরি না হয়ে যায়।' তবে তার পর পরই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্কে চিড় ধরার খবর শোনা যায়। দুইজনে অবশ্য এই নিয়ে এখনও কিছু বলেননি। 

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: বিশ্বকাপ শুরর আগেই বড় ধাক্কা, ছিটকে গেলেন কামিন্স, জোড়া বদল ঘটানো অজ়ি দলে ডাক পেলেন স্মিথ?
    Next Article
    T20 World Cup 2026: শহরে নিপায় আক্রান্ত দুই নার্স, দেশে টি-২০ বিশ্বকাপের আয়োজন ঘিরেও কি বাড়ছে উদ্বেগ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment