Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal SIR: দুই সন্তানের মধ্যে বয়সের ফারাক এক মাসেরও কম ! SIR স্ক্রুটিনিতে প্রকাশ্যে আজব তথ্য

    2 days ago

    রুমা পাল, কলকাতা : দুই সন্তানের মধ্যে বয়সের ফারাক এক মাসেরও কম! SIR-স্ক্রুটিনি চলাকালীন কলকাতার মেটিয়াবুরুজে দেখা গেল আজব কাণ্ড। কমিশন সূত্রে খবর, মেটিয়াবুরুজের ৫৫ নম্বর বুথের এক ভোটারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির ২০ বছরে মোট ১০টি সন্তান হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে আবার দেখা গেছে, এক কন্যা সন্তানের জন্মের তারিখ ১৯৯০ সালের ৫ ডিসেম্বর। অন্যদিকে, আরেক কন্যা সন্তানের জন্মের তারিখ ১৯৯১ সালের পয়লা জানুয়ারি। অর্থাৎ মাঝে ফারাক এক মাসেরও কম। তাৎপর্যপূর্ণ ভাবে, ১০ জন সন্তানের মধ্যে বেশিরভাগ সন্তানের জন্মের তারিখ পয়লা জানুয়ারি। 

    ওই ব্যক্তির এনুমারেশন ফর্ম অনুযায়ী সন্তানদের বয়সের ফারাক: 

    ১৯৮৪ সালের পয়লা জানুয়ারি
    ১৯৮৮ সালের পয়লা জানুয়ারি
    ১৯৯০ সালের ৫ ডিসেম্বর
    ১৯৯১ সালের পয়লা জানুয়ারি
    ১৯৯৪ সালের ১৪ অগাস্ট
    ১৯৯৬ সালের ১১ এপ্রিল
    ১৯৯৭ সালের পয়লা জানুয়ারি
    ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি
    ২০০০ সালের ১০ মার্চ
    ২০০৪ সালের ১৩ ডিসেম্বর

    এসআইআর- এর স্ক্রুটিনিতে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে নানা ধরনের অদ্ভুত ঘটনা 

    বরানগরে জন্মের আগেই ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট ! 

    জন্মের আগেই মিলেছে জন্মের শংসাপত্র? SIR-প্রক্রিয়ার একেবারে শেষলগ্নে এসে এমনই আজব কাণ্ড চোখে পড়ল নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, বরানগর বিধানসভা এলাকায় এক ভোটারের জন্মের তারিখ ১৯৯৩ সালের ৬ মার্চ। অথচ, ১৯৯৩ সালের চৌঠা মার্চ অর্থাৎ জন্মের ২ দিন আগেই ইস্যু করা হয়েছে শংসাপত্র। কীভাবে জন্মের আগেই জন্মের শংসাপত্র তৈরি করা সম্ভব? উঠছে প্রশ্ন। SIR স্ক্রুটিনি করতে গিয়ে এমনই তথ্য পেয়ে কার্যত বিস্মিত হয়েছেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এবার ওই সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে ERO-কে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনকী সূত্রের খবর, ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। 

    পূর্ব বর্ধমানের মেমারি এনুমারেশন ফর্মে জন্ম তারিখের জায়গায় মাস এবং বছরে লেখা হয়েছে ইংরেজি 'এক্স' অক্ষর 

    এনামুরেশন ফর্মে নেই জন্মের তারিখ, মাস। রয়েছে শুধু বছরের উল্লেখ। পূর্ব বর্ধমানের মেমারিতে এক ভোটারের বিরুদ্ধে উঠল কমিশনের কাছে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। কমিশন সূত্রে খবর, SIR-স্ক্রুটিনিতে দেখা গেছে, মেমারির ৫৫ নম্বর পার্টের এই ভোটারের জমা করা এনুমারেশন ফর্মে তারিখের জায়গায় লেখা রয়েছে - xx/xx/১৯৮৭. ইতিমধ্যেই এই ঘটনায়, আইনানুগ পদক্ষেপ নিতে ERO-কে লিখিত নির্দেশ দিল নির্বাচন কমিশন।

    Click here to Read More
    Previous Article
    West Bengal News Live Updates: SIR শুনানি শেষের পথে, এখনও মাইক্রো অবজার্ভার নিয়োগে কাটল না জটিলতা
    Next Article
    Soumitra Khan: 'জীবনে অনেক পাপ করেছেন, সনাতনীদের হয়ে কাজ করুন, বিজেপির হয়ে ভোট করুন', অনুব্রতকে পরামর্শ সৌমিত্রর 

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment