Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal DA News: ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?

    5 days ago

    West Bengal DA News: ভোটের নির্ঘণ্ট ঘোষণার কিছুক্ষণ আগেই রবিবার বকেয়া DA- র কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কীভাবে সরকারি কর্মীরা এই বকেয়া DA- র টাকা পাবেন। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে DA বকেয়া রয়েছে তা ২টি কিস্তিতে পাবেন সরকারি কর্মীরা। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি পাওয়া যাবে এবং দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে।' 

    কোন গ্রুপের সরকারি কর্মীরা ৩ বছরের বকেয়া DA- র টাকা কীভাবে পাবেন ? 

    • গ্রুপ A, B, C - এই তিন গ্রুপের সরকারি কর্মীদের ক্ষেত্রে বকেয়া DA-র টাকা যাবে সরাসরি তাঁদের GPF অ্যাকাউন্টে। অন্যদিকে, বকেয়া DA জমা পড়ার পরে, তা থাকবে ২ বছরের লক-ইন পিরিয়ডে।
    • গ্রুপ D- এর সরকারি কর্মীদের ক্ষেত্রে সরাসরি বকেয়া DA-র টাকা জমা পড়বে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
    • পেনশনভোগীরা বকেয়া DA-র টাকা সরাসরি পাবেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

    প্রসঙ্গত উল্লেখ্য, একই নিয়মে বকেয়া DA পাবেন স্কুল, পঞ্চায়েত, পুরসভার কর্মীরাও। 

    ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে বকেয়া DA রয়েছে, তা কবে কীভাবে পাওয়া যাবে ? অর্থাৎ কবে, কীভাবে মিলবে এই ৭ বছর ৯ মাসের বকেয়া DA- র টাকা ? 'কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে', উল্লিখিত সময়ের বকেয়া DA নিয়ে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার। 

    রবিবার ২ দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তার ঠিক ৫৫ মিনিট আগে, বকেয়া DA দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মার্চ মাস থেকে ROPA ২০০৯-এর বকেয়া DA পাবেন।

    ৫ ফেব্রুয়ারি DA-মামলার রায়ে সুপ্রিম কোর্টে বলেছিল ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে, মোট কত টাকা বকেয়া রয়েছে ২৫% বকেয়া DA মেটানোর পর, বাকি টাকা কীভাবে, কখন বা ক'টি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। ৬ মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। ৩১ মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। 

    Click here to Read More
    Previous Article
    West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
    Next Article
    Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment