Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Elections 2026: চুঁচুড়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, কেন টিকিট পেলেন না ‘হেভিওয়েট’ অসিত মজুমদার?

    3 days ago

    কলকাতা: লোকসভা নির্বাচনে বিজেপি-র 'হেভিওয়েট' প্রার্থীর সঙ্গে লড়াই ছিল। এবার চুঁচুড়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দলেরই 'হেভিওয়েট' নেতা অসিত মজুমদারের জেতা কেন্দ্র চুঁচুড়া। কিন্তু অসিতের পরিবর্তে এবার দেবাংশুকে প্রার্থী করল তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে সেখানে দলকে বৈতরণী পার করানোর দায়িত্ব তাঁরই। জয় নিয়ে আত্মবিশ্বাসী দেবাংশু। গুরুদায়িত্ব পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। (Debangshu Bhattacharya)

    মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা। কয়েকটি নাম ঘোষণার পর অভিষেককে দায়িত্ব দেন তিনি। সেখানেই চুঁচুড়ার প্রার্থী হিসেবে দেবাংশুর নাম ঘোষিত হয়। এই সুযোগের জন্য দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দেবাংশু। ধন্যবাদ জানিয়েছেন অভিষেক এবং দলের সকলকে। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি দল, দলনেত্রী, সেনাপতি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। ২৩ বছর বয়সে রাজনীতিতে এসেছি। গত ছ'-সাত বছর ধরে যেভাবে প্রত্যেকে সমর্থন জানিয়েছেন, ভালবাসা দিয়েছেন...কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না আমার। বাড়ির কেউ কখনও রাজনীতি করেননি।" (West Bengal Assembly Elections 2026)

    তৃণমূলের তরুণ তুর্কি হিসেবে বরাবরই পরিচিত দেবাংশু। ২০২১ সালে টিকিট পাবেন বলে আশা থাকলেও, শেষ পর্যন্ত সুযোগ মেলেনি। সেই নিয়ে অসন্তোষ জানাতে পিছপাও হননি দেবাংশু। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একেবারে তমলুকে তাঁকে প্রার্থী করে দল। বিজেপি-র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জোর লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেও, একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছিলেন তিনি। সেই লড়াই দেখেই তাঁকে চুঁচুড়ায় প্রার্থী করা হল বলে মনে করছেন অনেকে। এলাকার প্রত্যেক কর্মী, সমর্থকদের নিয়ে চুঁচুড়ায় ঝাঁপিয়ে পড়তে চান দেবাংশু। 

    ২০১১ থেকে বার বার জেতা অসিতকে সরিয়ে চুঁচুড়ায় দেবাংশুকে প্রার্থী করা হল কেন, তার ব্যাখ্যা এখনও পর্যন্ত মেলেনি তৃণমূলের তরফে। তবে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। গত কয়েক বছরে বার বার বিতর্কে জড়িয়েছেন অসিত। পোলবায় SIR-শুনানি বন্ধ হয়ে যাওয়ায় তাঁর দিকে আঙুল উঠেছে যেমন, তেমনই প্রশাসনিক ভবনে ঢুকে ফর্ম ৭ ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে তাঁর উপস্থিতিতেই। আবার তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও বার বার সংঘাত দেখা দেয় তাঁর। সাংসদ তহবিলের টাকায় স্কুল স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ঝামেলা করেন বলে অভিযোগ ওঠে। পরে রচনাকে 'বোন' বলে সম্বোধন করলেও, অস্বস্তি কাটেনি। গত কয়েক দিন ধরে অসিত বিরোধী শিবিরেও যাতায়াত বাড়িয়েছিলেন বলে খবর আসছিল। ফরওয়ার্ড ব্লকের নেতা প্রবীর রায়ের অসুস্থতার খবর শুনে ছুটে যান যেমন, তেমনই পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে দেখতেও হাসপাতালে পৌঁছন। অসিত এবার চুঁচুড়ায় টিকিট পাচ্ছেন না বলেও শোনা যাচ্ছিল গত কয়েক দিন ধরে। সেই আবহেই দেবাংশুকে চুঁচুড়ায় প্রার্থী করল তৃণমূল।

    লোকসভা নির্বাচনে পরাজিত হয়েও, বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় প্রার্থী হতে পারা দেবাংশুর জন্য় যেমন গুরুত্বপূর্ণ, তেমন জোড়াফুল শিবিরের জন্যও। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পর তাই মমতা জানান, নতুনদের এগিয়ে দিতে চান তিনি। আগামী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান। যে কারণে অনেক নতুন নাম ঘোষণা করা হয়েছে। মমতা নিজেও জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২২৬টি আসনে জয়ী হবে তৃণমূল।

     

    Click here to Read More
    Previous Article
    West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?
    Next Article
    Mamata Banerjee: "যাঁদের সিট দিতে পারিনি তাঁদের...", কী বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment