Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026: প্রার্থী ঘোষণা হওয়ার পর জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, বিক্ষোভে সামিল বিজেপিও!

    3 days ago

    ১৫ মার্চ ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর তারপর একে একে সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু করেছে। ১৬ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে বাম ও বিজেপি। ১৭ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। আর এই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই শুধু হয়েছে চাপানউতোর। আমডাঙা, মিনাখাঁ, খণ্ডঘোষে বিক্ষোভে তৃণমূল। বাঁকুড়ার ছাতনা, আলিপুরদুয়ারে বিক্ষোভে বিজেপিও। করণদিঘিতে প্রকাশ্যে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বও।

    টিকিট না পেয়ে বিদ্রোহী আমডাঙার ৩ বারের তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙা-কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ তাঁর অনুগামীদের। উল্লেখ্য, আমডাঙায় এবার তৃণমূলের প্রার্থী পিরজাদা কাসেম সিদ্দিকি। অন্যদিকে, টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দলকে ধন্যবাদ জানালাম, প্রতিক্রিয়া তাঁর।

    অন্যদিকে, প্রার্থীর নাম ঘোষণা হতেই মিনাখাঁয় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঘটনায় জখম তৃণমূলের ২ কর্মী। বাঁশ-লাঠি দিয়ে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। জখম তৃণমূল কর্মীরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। তৃণমূলের প্রার্থী নিয়ে দলের অন্দরেই ক্ষোভ খণ্ডঘোষে। ব্লক, জেলা পরিষদ, পঞ্চায়েত-একাধিক নেতার ইস্তফা ঘোষণা। ক্যানিং পূর্বের বদলে ভাঙড় থেকে প্রার্থী করা হল সওকত মোল্লাকে, যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁর অনুগামীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সওকত মোল্লার অনুগামীরা।

    প্রার্থী তালিকা প্রকাশের পর বাঁকুড়ার ছাতনাতেও বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। এমনকি প্রার্থী নিয়ে বিক্ষোভ আলিপুরদুয়ারেও। মাথায় কালো কাপড় বেধে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে করণদিঘি বিধানসভায়।

    উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন শশী পাঁজা। টালিগঞ্জে অরূপ, বন্দরে ববি। বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায় ও বেলেঘাটায় লড়বেন কুণাল ঘোষ। চৌরঙ্গিতে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষ। রাসবিহারীতে দেবাশিস কুমার। কসবায় জাভেদ, যাদবপুরে মলয় মজুমদার। দমদমে ব্রাত্য বসু ও বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    News Live: ৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
    Next Article
    Debangshu Bhattacharya: তাঁর জেতা আসনে প্রার্থী দেবাংশু, রাজনীতি ছাড়ার ঘোষণা অসিত মজুমদারের, বললেন, ‘দিদিমণি ও অভিষেক…’

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment