Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026: 'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল

    5 days ago

    কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এর আগে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন শিবপুর থেকে। আর এই প্রসঙ্গে বিজেপির রুদ্রনীল ঘোষ বলছেন, 'ঘরের ছেলে ঘরে যদি ফিরে যায়, মানে এর থেকে তো আনন্দের কিছু হয় না। এটা বোধহয় কোনও একটা জায়গায় বাড়তি আরেকটা অক্সিজেন সিলিন্ডার আমার কাছে, এবার দেখা হবে যাঁদের সঙ্গে, তাঁরা কেউ আমার ভোটার নন, তাঁরা প্রত্যেকেই কেউ আমার কাকু, কেউ আমার জেঠু, কেউ আমার পিসি, কেউ আমার মাসি, কেউ আমার বন্ধু। ফলে যেখানে বেড়ে ওঠা, যেখানে খেলাধুলো, যেখানে কলেজে পড়াশোনা, যেখানে ছাত্র রাজনীতি শেখা, যেখানে থিয়েটার শেখা - সেই মাটিতে ফিরে যাওয়া, এটা একটা বাড়তি অক্সিজেন তো দিচ্ছেই। আর আমি যেখানকার ভোটার, আজ অবধি আমি আমার ভোটার কার্ড হাওড়া শিবপুর কেন্দ্র থেকে পাল্টাইনি। ফলে যে টান ওই মাটিতে ছিল সেখানে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ।      

    শিবপুর বরাবরই কখনও কংগ্রেসের, কখনও তৃণমূলের, ধারাবাহিকভাবেই, কতটা আশাবাদী আপনি?

    রুদ্রনীল - অনেক বেশি মাত্রায় আশাবাদী। তার কারণ হচ্ছে যে, মানুষ পরিসংখ্যানের সঙ্গে নিজেও মিলিয়ে দেখে নিয়েছেন সব হিসেব যে, বাঁচতে গেলে কী করতে হবে। কার্যত দেখুন তৃণমূল এই কয়েক বছরের মধ্যে যা করেছে, তা আর নতুন করে বলার নেই। শুধু এটুকু বলতে পারি, হাওড়া কর্পোরেশনকে দুর্নীতির আখড়া বানানোর জন্য নির্বাচন বন্ধ করেছে। অচল করে ৫০০ বছরের পুরনো হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল। জাস্ট তাদের উদ্দেশ্য ছিল অসততা আর লুঠ। মানুষ জলে ভাসছেন। ড্রেনের দুর্গন্ধ। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি। কাউন্সিলারদের কাজই হয়েই গিয়েছিল কার্যত, যে তাদের কাজই হচ্ছে, পরিষ্কার পুকুর ভরাট করো, জমি বেঁচে দাও, বাড়ি করো। মানুষের দুঃখ, দুর্দশা কী আছে সেদিকে তাদের দেখার সময়ও নেই। এমএলএ এবং কাউন্সিলারদের কাজ ছিল এটা। এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন হাওড়ার মানুষ। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে কাজ করেছে, সেই ক্ষেত্রে তাঁদের উপর একটা বাড়তি ভরসা তো তৈরি হয়েছে। তার সঙ্গে শিবপুরের ছেলে শিবপুরে...।' 

    জেতার ব্যাপারে আশাবাদী রুদ্রনীল ঘোষ। শিবপুরের বিজেপি প্রার্থী বলছেন, তিনি অবশ্যই জিতবেন।       

    Click here to Read More
    Previous Article
    West Bengal News LIVE Updates: তৃণমূলের আগেই ১৪৪টি কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা, প্রার্থী ঘোষণা হতেই আলিপুরদুয়ারে বিজেপিতে বিক্ষোভ
    Next Article
    West Bengal Assembly Election 2026: 'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment