Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Weather Update: আজ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা ! খারাপ আবহাওয়ায় এই অংশে ক্ষতির আশঙ্কা, আপনার বাড়ি কমলা সতর্কতার আওতায় নেই তো ? দেখুন IMD-র জরুরি আপডেট

    4 hours ago

    কলকাতা: দুর্যোগ অব্যহত আজও। গতকাল হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে এদিনও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুইদিকেই আজ বৃষ্টির আশঙ্কা থাকছে বলেই আইএমডি সূত্রে খবর।

    [yt]https://youtu.be/_NritkgnUtI?si=PLwYfIiKD0TXGz2L[/yt]

    আরও পড়ুন, আজই মনোনয়ন জমা শুরু, সোমেই নন্দীগ্রাম কেন্দ্র থেকে জমা দেবেন শুভেন্দু

    কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

    হাওয়া অফিস জানিয়েছে, হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজও। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে এদিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টাতেই হলুদ সতর্কতার আওতায় ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ফের ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?

     আইএমডি সূত্রে খবর, উত্তরবঙ্গে আজ ও কাল দুই দিনই হলুদ সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে আগামীকাল উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাড়বে। জারি করা হয়ে কমলা সতর্কতা।  জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০এর উপরে ৫০ কিমি এর মধ্যে ঝোড়়ো বাতাস বইতে পারে। হলুদ সতর্কতা মালদা, দুই দিনাজপুরে। 

    খারাপ আবহাওয়া উত্তরবঙ্গে প্রভাব ফেলতে পারে ! জারি কমলা সতর্কতা

     আজও আগামীকালের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, খোলা মাঠে না থাকতে, যখন প্রথমত খারাপ আবহাওয়া থাকবে। কারণ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার জন্য মাটির বাড়ি ক্ষতিগ্রস্থ হতে পারে। এখানেই শেষ নয়, চাষের ক্ষেত্রেও ক্ষতি বয়ে আনতে পারে। পাশাপাশি দৃশ্যমানতা ও  ট্রাফিক ব্যবস্থাতেও প্রভাব ফেলতে পারে।

     

     

    Click here to Read More
    Previous Article
    Gold price prediction today: Is gold in bearish territory? Key levels to watch out for March 30, 2026 week
    Next Article
    Jadavpur News: "প্রতিবাদীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা.."! একাধিক স্থানীয় বাসিন্দাকে 'কোপ', চলল গুলি, হাড়হিম করা ঘটনা যাদবপুরে, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment