Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভোটের জেরে অনিশ্চিত ডার্বি, বদলাতে পারে ইস্ট-মোহনের একাধিক ম্যাচের দিনও!

    2 days ago

    বিধানসভা ভোটের ফল ঘোষণা ৪ মে। ফল ঘোষণার ঠিক আগের দিন অর্থাৎ ৩ মে আইএসএলে কলকাতা ডার্বি। নির্বাচনকে গুরুত্ব দিয়েই ডার্বির দিন পিছিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    রবিবার দুপুরে ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ। দু’দফায় এবারের নির্বাচনের দিন স্থির হয়েছে ২৩ ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা ৪ মে। ফল ঘোষণার ঠিক আগের দিন অর্থাৎ ৩ মে আইএসএলে কলকাতা ডার্বি (Kolkata Derby)। এমন পরিস্থিতিতে নির্বাচনী ফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে ডার্বিতে নিরাপত্তার জন্য পুলিশ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আপাতত দুটি পথ খোলা রয়েছে। এক ডার্বি অন্য রাজ্যে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত ডার্বির দিন পরিবর্তন করা। নির্বাচনকে গুরুত্ব দিয়েই ডার্বির দিন পিছিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি।

    এবারের আইএসএল সূচি তৈরি করেছেন ক্লাবের প্রতিনিধিরা। তাঁরাই নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এদিন তিনি জানান, “এবারের আইএসএলের সূচি ফেডারেশন তৈরি করেনি। তৈরি করেছে ক্লাবেরা। ওরাই ঠিক করবে এই পরিস্থিতিতে সূচি কী থাকবে। নিশ্চয় এই পরিস্থিতি নিয়ে আলোচনা করে ওরা ফেডারেশনকে জানাবে।” শুধুই ডার্বি ম্যাচ নয়। দুই দফায় ভোট পর্বের মধ্যে কলকাতায় আরও কয়েকটি ম্যাচ রয়েছে।

    ২৩ এপ্রিল এ রাজ্যে প্রথম দফার ভোট। ঠিক তার পরের দিনই অর্থাৎ ২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির ম্যাচ রয়েছে। ২৬ এপ্রিল আবার কলকাতায় রয়েছে মোহনবাগান বনাম ইন্টার কাশীর ম্যাচ। ঠিক তার দু’দিন পরে ২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ রয়েছে যুবভারতীতে। ২৯ এপ্রিল এ রাজ্যে দ্বিতীয় দফায় ভোট। নির্বাচনের আগের দিন ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ আয়োজনে পুলিশ পাওয়া নিয়ে সমস্যা দেখা দিলে ওই ম্যাচের দিনও পরিবর্তন হতে পারে।

    এর পরেই ৩ মে যুবভারতীতে ডার্বির দিন স্থির হয়ে রয়েছে। একইদিনে আবার কিশোর ভারতী স্টেডিয়ামে রয়েছে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগের দিন এই দুই ম্যাচে পুলিশ পাওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় ম্যাচ দুটির দিনও বদল হতে পারে। এখনও ফেডারেশনের তরফ থেকে এই নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত জানানো হয়নি। ডার্বি পিছিয়ে দেওয়া হবে নাকি নির্দিষ্ট দিনেই অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে, তা এখনও অনিশ্চিত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে’তেই।

    Click here to Read More
    Previous Article
    ‘ফর্মে থাকলে প্রথম ৬ ওভারেই জিতিয়ে দিতে পারে সঞ্জু’, কলকাতায় পা রাখার আগে বলছেন গম্ভীর
    Next Article
    তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘অভাব’ রো-কো’র, বোর্ডের বর্ষসেরা হয়ে কী বললেন গিল-স্মৃতি?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment